Posts

Showing posts with the label India

লাগবে না ভিসা, ভারত থেকে মালয়েশিয়া যাওয়া এখন আরও সোজা! হয়ে গেল বড় ঘোষণা

Image
নেশন হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। বিশেষ করে দেশের (India) ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। এমনিতেই ভারতীয়দের কাছে বিদেশে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অন্যতম ট্রাভেল ডেস্টিনেশন হল মালয়েশিয়া (Malaysia)। এমনকি, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে রয়েছে বহু ভারতীয় বংশোদ্ভূতদের বাসও। এমতাবস্থায়, রবিবার রাতে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম। তিনি জানিয়েছেন যে, এবার থেকে ভারতীয় পর্যটকরা বিনা ভিসাতেই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। শুধু তাই নয়, ইব্রাহিম আরও জানান ভারত থেকে বিনা ভিসায় মালয়েশিয়ায় গিয়ে ভারতীয়রা সর্বোচ্চ ১ মাস পর্যন্ত থাকতে পারবেন। এদিকে, আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হতে চলেছে এই নিয়ম। অর্থাৎ, আগামী মাসের শুরু থেকেই ভারতীয়রা বিনা ভিসাতেই সফর করতে পারবেন মালয়েশিয়াতে। উল্লেখ্য যে, এর আগে পর্যটন ক্ষেত্র থেকে আয় বৃদ্ধির লক্ষ্যে থাইল্যান্ড জানিয়েছিল, ভারতীয়দের বিনামূল্যে ভিসা দেওয়া হবে। এমতাবস্থায়, গত ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে এই বিশেষ সুযোগ। যেটি বজায় থাকবে আগামী বছরের ১০ মে পর্যন্ত। এবার ভারতীয়রা বিনা ভিসাতেই পৌঁছতে পারবেন মা...

চন্দ্রযান ৩'র পর নয়া পরিকল্পনা ISRO'র! এবার চাঁদে পা রাখবে মানুষ, কোমর বেঁধে নামছে ভারত

Image
নেশনহান্ট ডেস্ক : চন্দ্রযান ৪ এর প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো। ইসরোর লক্ষ্য চাঁদের মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করা। পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিরোলজির ৬২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় গত শুক্রবার। স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ দেশাই লুপেক্স’ ( LUPEX) এবং চন্দ্রযান ৪-এর সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছেন ইসরোর বৈজ্ঞানিকদের সাথে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সংক্রান্ত বিষয়ে তাদের অনুপ্রেরণা জুগিয়েছেন বলে খবর। নীলেশ চন্দ্রযান ৪ সম্পর্কে বলেছেন, নমুনা রির্টান মিশন হতে চলেছে এটি। এই মিশন প্রস্তুত হতে সময় লাগবে ৫ থেকে ৭ বছর। আরোও পড়ুন :  ভয় ধরাচ্ছে বঙ্গোপসাগরের জোড়া ঘূর্ণাবর্ত! বৃষ্টিতে ভিজবে দুই জেলা, কেমন থাকবে বাংলার আবহাওয়া? বিজ্ঞানীরা জানাচ্ছেন, চন্দ্রযান-৩ এর জন্য ব্যবহৃত ল্যান্ডার এবং  রোভারের থেকে এই মিশনে আরো বড় ল্যান্ডার এবং  রোভার ব্যবহার করা হবে। ট্রান্সফার মডিউল, ল্যান্ডার মডিউল, অ্যাসেন্ডার মডিউল এবং রি এন্ট্রি মডিউল থাকবে চন্দ্রযান-৪-এ। এছাড়াও ...

আমেরিকা-ইউরোপ থেকে ভারতে ফেরার হিড়িক! হঠাৎ কী হল উদ্যোক্তাদের ?

Image
নেশনহান্ট ডেস্ক : দেশের স্বাধীনতার পর ভারতবর্ষ ছিল বিশ্বের অন্যতম দরিদ্র দেশগুলির একটি। শিক্ষার হার, মানব উন্নয়ন সূচক, ব্যবসা-বাণিজ্য, সব ক্ষেত্রেই পিছিয়ে পড়েছিল আমাদের দেশ। তবে ধীরে ধীরে এই খরা কাটিয়ে আজ সারা পৃথিবীর বুকে মুখ তুলে দাঁড়িয়েছে আমাদের প্রিয় ভারতবর্ষ।  জিডিপিতে ভারত পিছনে ফেলেছে বিশ্বের বড় বড় দেশগুলিকে। বিশ্বের বিখ্যাত একাধিক সংস্থা এখন পাখির চোখ করেছে ভারতকে। এই আন্তর্জাতিক সংস্থাগুলির বিনিয়োগের অন্যতম পছন্দের দেশ হয়ে উঠেছে ভারত। তবে সবথেকে আনন্দের কথা প্রচুর প্রবাসী ভারতীয় ব্যবসায়ীও ফিরে আসতে চাইছেন দেশে। আজকের দিনে প্রচুর আমেরিকা ও ইউরোপের শিল্পপতি চলে আসছেন ভারতে। আরোও পড়ুন :  মৃত্যুবার্ষিকীতে ঐন্দ্রিলাকে স্মরণ সৌরভের! আদরের মিষ্টিকে নিয়ে যা যা বললেন অভিনেতা, চোখে জল আসবে দেশে বিনিয়োগ করে তারা অর্জন করছেন সাফল্য।শিল্প সংস্থা NASSCOM-এর প্রাক্তন চেয়ারম্যান সৌরভ শ্রীবাস্তব (Sourav Srivastav) জানাচ্ছেন, ইউরোপ, আমেরিকা ছেড়ে প্রচুর উদ্যোক্তা এখন ভারতে আসতে চাইছেন, এর প্রধান কারণ ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফ্টওয়্যার অ্যান্ড সা...

অর্থনীতির ক্ষেত্রে নয়া ইতিহাস ভারতের! প্রথমবার GDP অতিক্রম করল ৪ ট্রিলিয়ন ডলারের গন্ডি

Image
নেশন হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের অর্থনীতি (Indian Economy) প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলারের গন্ডি অতিক্রম করেছে। এর ফলে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে। শুধু তাই নয়, ভারতের ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনের পথে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলকও বটে। গভীর রাতে তৈরি হল নজির: GDP লাইভের পরিসংখ্যান অনুযায়ী, ভারত গত ১৮ নভেম্বর রাতে এই মাইলফলক অর্জন করেছে। ওইদিন রাত সাড়ে ১০ টায়, ভারতের GDP-র আকার প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। আর এর মাধ্যমে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে। আপাতত চতুর্থ স্থানে থাকা জার্মানি এবং ভারতের GDP-র মধ্যে পার্থক্য খুবই কম। বিশ্বের বৃহত্তম অর্থনীতি: উল্লেখ্য যে, বর্তমানে আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি। আমেরিকার অর্থনীতির বর্তমান আকার ২৬.৭ ট্রিলিয়ন ডলার। এরপর ১৯.২৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ চিন। জাপান ৪.৩৯ ট্রিলিয়ন ডলারের GDP নিয়ে তৃতীয় স্থানে...

PPF স্কিমে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর সামনে আনল সরকার! এই তারিখেই হবেন লাভবান

Image
নেশন হান্ট ডেস্ক: ৫ তারিখ….এই তারিখটি আর পাঁচটা তারিখের মতোই প্রতি মাসে আসে এবং এটি বেশ সাধারণ একটি ব্যাপার। কিন্তু যাঁরা PPF (Public Provident Fund)-এ অ্যাকাউন্ট খুলেছেন তাঁদের জন্য এই তারিখটি খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন উঠতে পারে যে, পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সাথে এই তারিখের সংযোগ কোথায়? আসলে প্রতি মাসের ৫ তারিখকে মাথায় রেখে টাকা বিনিয়োগ করলে বেশি সুবিধা মিলবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য যে, PPF স্কিমে, সুদের হার মাসিক ভিত্তিতে গণনা করা হয়। পাশাপাশি, সুদের পরিমাণ প্ৰতিটি অর্থবর্ষের শেষে জমা হয়। এমতাবস্থায়, আপনার PPF অ্যাকাউন্টে আপনি কত সুদ পাবেন এই গণনায় ৫ তারিখ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৫ তারিখের আগে বেশি সুদ পাবেন: প্রতি মাসের ৫ তারিখ অথবা মাসের শেষ তারিখের (৩০ বা ৩১ তারিখ) মধ্যে আপনার PPF অ্যাকাউন্টের সর্বনিম্ন ব্যালেন্সের ওপর সুদ প্রদান করা হয়। এই কারণে, আপনার ৫ তারিখের আগে অর্থ জমা করা উচিত, যাতে আপনি বেশি সুদ পাবেন। আরও পড়ুন:  উত্তরবঙ্গকেও দেবে টেক্কা! কলকাতার কিছু দূরেই পেয়ে যান পাহাড়-ঝর্ণা-জঙ্গল, ...

উত্তরবঙ্গকেও দেবে টেক্কা! কলকাতার কিছু দূরেই পেয়ে যান পাহাড়-ঝর্ণা-জঙ্গল, স্বল্প খরচে কাটান ছুটি

Image
নেশন হান্ট ডেস্ক: বেড়াতে (Travel) যেতে কে না ভালোবাসেন? কর্মব্যস্ত জীবনে একটু ছুটি পেলেই তাই ব্যাগপত্র গুছিয়ে পছন্দের জায়গায় বেরিয়ে পড়েন অনেকেই। এমনকি, কিছুজনের কাছে আবার বেড়াতে যাওয়ার বিষয়টি কার্যত নেশা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে আবার অনেকেরই বাদ বিচারও রয়েছে। কেউ কেউ ভালোবাসেন পাহাড়ে বেড়াতে যেতে, কেউ ভালোবাসেন সমুদ্র, আবার কেউবা জঙ্গলের নিস্তব্ধতাকেই পছন্দ করেন। এমতাবস্থায়, ছুটির সাথে তাল মিলিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও চলতে থাকে। তবে, বর্তমান সময়ে প্রায় প্রতিটি টুরিস্ট স্পটেই কমবেশি ভিড় পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, যাঁরা ভিড় পছন্দ করেন না তাঁরা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অফবিট স্পটগুলিকেই প্রাধান্য দেন। এমনকি আমাদের রাজ্যেও এই ধরণের বহু জায়গা রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, জনপ্রিয় সব স্পটের তুলনায় ওইসব জায়গাগুলিতে বেড়াতে গেলে খরচের পরিমাণও হয় অনেকটাই কম। এমতাবস্থায় বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি টুরিস্ট স্পটের বিষয়ে জানাবো যেটি সম্পর্কে জানার পর অবাক হয়ে যাবেন প্রত্যেকেই। আরও পড়ুন:  Jio-Airtel-এর দিন এবার শেষ! সবথেকে সস্তায় প্ল্যান এন...

নজরকাড়া মিল ২০০৩ আর ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে! জানলে চমকে উঠবেন আপনিও

Image
নেশনহান্ট ডেস্ক : ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ শেষ লগ্নে পৌঁছে গেছে। আগামীকাল গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০০৩ সালের মতো ফের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। যদিও ২০০৩ সালে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে পরাজিত হয় ভারত। তাই এবার ভারতীয় সমর্থকদের মনে আশা সেই হারের ক্ষত এবার পূরণ হবে। তবে কুড়ি বছর আগের ক্রিকেট বিশ্বকাপের  ম্যাচেগুলির সাথে এবারের বিশ্বকাপের ম্যাচেরও বেশ কিছু সংযোগ রয়েছে। এই মিলগুলো নেহাত কাকতালীয় হতে পারে, তবে ক্রিকেটপ্রেমীদের কাছে বেশ আগ্রহের। চলুন আজ আমরা এমন ছ’টি মিল সম্পর্কে জেনে নেব যেগুলি ২০০৩ ও ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের  সাথে যুক্ত। আরোও পড়ুন :  সারাবছরই থাকে প্রচুর চাহিদা! মাত্র ১০ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা, কয়েক মাসেই হবে বিরাট লাভ ১. রাহুল দ্রাবিড় ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের উইকেট কিপার ছিলেন। এবারের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের উইকেট কিপার কে এল রাহুল। সেই বিশ্বকাপে ১১ ম্যাচে ৩১৮ রান করেছিলেন রাহুল দ্রাবিড়, অন্যদিকে, ১০ ম্যাচে ৩৮৬ রান করেছেন কে...

হদিশ মিলল গুপ্তধনের! বাংলার একদম কাছেই আছে সোনার খনি, এক্কবারে বদলে যাবে ভারতের ভাগ্য

Image
নেশনহান্ট ডেস্ক : স্বর্ণ খনির সন্ধান মিলল ভারতে। অনেকের মতে এবার দেশে পাওয়া গেছে গুপ্তধনের সন্ধান। ভারতের যে রাজ্যে সোনার সন্ধান মিলেছে তা কোনও গুপ্তধনের থেকে কম নয় বলে অনেকের মত। শোনা যাচ্ছে সোনার খনির সন্ধান মিলেছে বিহারের (Bihar) বাঙ্কায়। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি সার্ভে শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা। সূত্রের খবর, এই নিয়ে গত কয়েক দিনের মধ্যে দ্বিতীয় বার জেলার অন্য গ্রামে সোনার সন্ধানে সার্ভে শুরু হল। সম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে খনন কার্য চালানো হয় জেলার কাটোরিয়া ব্লকের লাকরামা পঞ্চায়েতের কারভাভ গ্রামে। এই সার্ভের সময় সোনাসহ অন্যান্য বেশ কিছু ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়।  আরোও পড়ুন :  এবার কী বিশ্বকাপ আদৌ উঠবে ভারতের হাতে ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর জিএসআই এর পক্ষ থেকে খননকার্য যেমন চালানো হচ্ছে, তেমনই চালানো হচ্ছে সার্ভে ও অধ্যায়নের কাজ। সোনার পাথরের ব্যাপারে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তথ্য পেয়েছে বাঙ্কা জেলার জয়পুর থানা এলাকার চান্দে পট্টি গ্রামে। অনুমান করা হচ্ছে এই গ্রামে থাকতে পারে একটি সোনার খনি। জিএসআই টিম এই গ্রামে পৌঁছানো...

এবার কী বিশ্বকাপ আদৌ উঠবে ভারতের হাতে ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর

Image
নেশনহান্ট ডেস্ক : এগিয়ে আসছে ক্রিকেট বিশ্বকাপের দিনক্ষণ। প্রস্তুতি চলছে তুঙ্গে‌। রোহিত-বিরাটদের সেই ম্যাচের দিকে তাকিয়ে গোটা দেশ। আগামী রবিবারেই দেশবাসী সেই চোখ ধাঁধানো ম্যাচের সাক্ষী থাকবে। এই পরিস্থিতিতেই  ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী দি পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যান। এদিন তিনি বলেন, ‘আমি মনে করি ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হবে।’ পাশাপাশি মুখ্যমন্ত্রীর অভিযোগ, “ভারতীয় প্লেয়ারদের প্র‍্যাকট্রিসের পোশাক গেরুয়া বানিয়ে দিয়েছে। মেট্রো স্টেশনেও গেরুয়া করে দিচ্ছে।মায়াবতীকে দেখেছিলাম নিজের স্ট্যাচু বানাতে, আর একজনকে দেখলাম নিজের নামে স্টেডিয়াম করে দিয়েছে। এটা কি চলছে? তুমি দেশের নামে কর, আমার আপত্তি নেই।” আরোও পড়ুন :  গ্রাহকদের বিরাট সুবিধা, ৫ ধরনের সেভিংস অ্যাকাউন্ট নিয়ে এল SBI, এখন হবে আরও বেশি লাভ পাশাপাশি তিনি আরোও জানান,”তুমি গুজরাতের কোনও মণিষীর নামে করো, আমার আপত্তি নেই। চেয়ার যেমন আসার জন্য আসে, চেয়ার তেমনি চলে যাওয়ার জন্য থাকে। দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আমি মনে করি ব...

জমে উঠেছে টক্কর, ফ্রি ইন্টারনেটের ঘোষণা মাস্কের! পাল্টা চমক দিতে বড় প্রস্তুতি আম্বানির

Image
নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে ইন্টারনেট ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। আর সেই কারণেই হাই স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদানের দৌড়ে একের পর এক চমক নিয়ে আসছে সংস্থাগুলি। ইতিমধ্যেই ভারতে পরিষেবা শুরুর লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্কের (Elon Musk) সংস্থা স্টারলিঙ্ক (Starlink)। শুধু তাই নয়, ভারতে নিজেদের পরিষেবা শুরু করার আগে এবার মেক্সিকোতে ফ্রি ইন্টারনেটের ঘোষণা করেছে স্টারলিঙ্ক। ইতিমধ্যেই ওই দেশের সরকারের সাথে ৯০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে মাস্কের ওই সংস্থা। যার অধীনে, ২০২৬ সাল পর্যন্ত মেক্সিকোতে ফ্রি ইন্টারনেট পরিষেবা দেবে স্টারলিঙ্ক। আরও পড়ুন:  এবার ঋণ, ক্রেডিট কার্ড নিলে বাড়বে বিপদ! বড় সিদ্ধান্ত RBI-র, বিপাকে জনতা প্রসঙ্গত উল্লেখ্য যে, স্টারলিঙ্কের কাছে ৪,২০০-রও বেশি স্যাটেলাইট রয়েছে। পাশাপাশি, ভারতে পরিষেবা শুরু করার লক্ষ্যে টেলিকম দফতরের কাছেও চিঠি পাঠিয়েছে তারা। জানা গিয়েছে যে, দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে স্টারলিঙ্ক। তবে এখনও টেলিকম দফতর...

এবার ঋণ, ক্রেডিট কার্ড নিলে বাড়বে বিপদ! বড় সিদ্ধান্ত RBI-র, বিপাকে জনতা

Image
নেশন হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে যে, আগামী দিনে ক্রেডিট কার্ড (Credit Card) বা কনজিউমার লোন (Consumer Loan) নেওয়ার ক্ষেত্রে জনগণকে কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে। মূলত, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) এখন ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানিগুলির (NBFC) জন্য কনজিউমার ক্রেডিট লোনের রিস্ক ওয়েট ২৫ শতাংশ বাড়িয়েছে। এর মানে হল, আনসিকিওর্ড লোনে ডুবে যাওয়ার আশঙ্কার আবহে ব্যাঙ্কগুলিকে এখন আগের চেয়ে ২৫ শতাংশ বেশি প্রভিশন করতে হবে। উল্লেখ্য যে, এখনও পর্যন্ত ব্যাঙ্ক এবং NBFC-গুলির জন্য কনজিউমার ক্রেডিটের রিস্ক ১০০ শতাংশ ছিল। যা এখন ১২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর আগে, অক্টোবরের মনিটারি পলিসিতে RBI গভর্নর শক্তিকান্ত দাস কনজিউমার ক্রেডিটের বিভিন্ন বিভাগে বিশাল বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং ব্যাঙ্কগুলিকে ঝুঁকির পরিস্থিতি তৈরি হলে তাদের নিজস্ব স্বার্থে অভ্যন্তরীণ যাচাই প্রক্রিয়া জোরদার করার পরামর্শ দিয়েছিলেন। তাই এটি একটি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। সার্কুলারে বলা হয়েছে, বাণিজ্যিক ব্যাঙ্কের কনজিউমার লোনের রিস্ক ওয়েট বৃদ্ধির মধ্যে ব্য...

নভেম্বরের মাঝেই হাসি ফুটল আমজনতার মুখে! লাফিয়ে কমল LPG সিলিন্ডারের দাম, জেনে নিন নতুন দর

Image
নেশন হান্ট ডেস্ক: আগামী বছরেই সম্পন্ন হবে লোকসভা নির্বাচন। তার আগে একাধিকবার LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম কমানোর পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের অগাস্টেই কমানো হয়েছিল রান্নার গ্যাসের দাম। তারপরে গত মাস অর্থাৎ অক্টোবরে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য কেন্দ্রীয় সরকার ভর্তুকির হার ১০০ টাকা বাড়িয়েছে। এরই মাঝে নভেম্বর অর্থাৎ চলতি মাসের মাঝেই ফের কমল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, লোকসভা ভোটের আগে গ্যাসের দাম নিয়ে বিরোধীরা প্রায়শই সুর চড়িয়েছে। তবে, নির্বাচনের আগে এই গ্যাস সিলিন্ডারের দামকেই “পাখির চোখ” করেছে সরকার। উল্লেখ্য যে, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি গত ১ অক্টোবর থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ২০০ টাকার বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। শুধু তাই নয়, ১ নভেম্বর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ফের ১০৩.৫ টাকা বাড়ানো হয়। আরও পড়ুন:  নেওয়া হচ্ছে না রিস্ক! ফাইনালের আগেই দল থেকে বাদ পড়বেন এই ভারতীয় তারকা? কি সিদ্ধান্ত রোহিতের? এমন পরিস্থিতিতে, বৃহস্পতিবার ফের একবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হল। এই বিষয়ে...

নেওয়া হচ্ছে না রিস্ক! ফাইনালের আগেই দল থেকে বাদ পড়বেন এই ভারতীয় তারকা? কি সিদ্ধান্ত রোহিতের?

Image
নেশন হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বিশ্বকাপের মঞ্চে (Cricket World Cup) নিউজিল্যান্ডকে (New Zealand) সেমিফাইনালে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে ভারত (India)। অর্থাৎ, বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচে নিজেদের স্থান পাকা করে ফেলেছেন রোহিত-কোহলিরা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে ভারতীয় দলের প্রায় প্রত্যেক ব্যাটার রয়েছেন রানের মধ্যে। যেটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। তবে, ভারতীয় দলে এমন একজন ব্যাটার রয়েছেন যিনি বিশ্বকাপে একাধিক ম্যাচে সুযোগ পেয়েও সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেননি। যার ফলে, তাঁর বিষয়ে বিশ্বকাপের ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বড় সিদ্ধান্ত নিতে পারেন। শুধু তাই নয়, ভারতের ওই তারকা ব্যাটারেকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছিলেন বীরেন্দ্র সেহওয়াগও। এমতাবস্থায়, ফাইনালের মঞ্চে আদৌ ওই ব্যাটারকে টিমে দেখা যায় কিনা সেদিকেই নজর রয়েছে সবার। এমতাবস্থায়, প্রশ্ন উঠতে পারে যে, কোন তারকা ব্যাটারের প্রসঙ্গে ভাবনা চিন্তা করতে পারেন রোহিত শর্মা? বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বুধবার সেমিফাইনালের প্রথম ম্যাচ...

লম্বা লাইনে দাঁড়িয়ে ক্রেতারা,উপচে পড়া ভিড় সোনার দোকানে! ভাইফোঁটায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু ?

Image
নেশনহান্ট ডেস্ক : এখন গোটা দেশে রয়েছে উৎসবের আমেজ। দুর্গাপুজো, ধনতেরাস, কালী পুজো পেরিয়ে সামনে আবার রয়েছে ছট পুজো। উৎসব মানেই ভারতীয়দের মধ্যে কেনাকাটার একটা জোয়ার লক্ষ্য করা যায়। ধনতেরাসের সময় সোনা-রূপো কেনার চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পায় আমাদের দেশে। অনেকেই বিশ্বাস করেন ধনতেরাসের সময় সোনা-রুপা কিনলে সংসারের শ্রী বৃদ্ধি হয়। ধনতেরাসের পর আজ ভাইফোঁটা। ভাই-বোনের এই মিলন উৎসবে অনেকেই সোনা-রুপোর গহনা কিনে থাকেন। আজ অর্থাৎ বুধবার ভাইফোঁটার দিন সোনার বাজার কিন্তু বেশ চাঙ্গা রয়েছে। সবথেকে বড় খবর আজ সোনার দাম বৃদ্ধি হয়নি। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ ৫৫ হাজার ৫৫০ টাকা। সোনার দাম মঙ্গলবারও একই ছিল। অর্থাৎ আজ ভাইফোঁটার দিনও পরিবর্তন আসেনি সোনার দামে। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার গ্রাম আজ ৬০ হাজার ৬০০ টাকা। অর্থাৎ মঙ্গলবারের মতই দাম রয়েছে বুধবারেও। সোনার পাশাপাশি আজ দাম অপরিবর্তিত রয়েছে রুপোর। আরোও পড়ুন :  স্রেফ বাচ্চার জন্য বিয়ে করেছিলেন সইফ! এত বছর পর পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্ফোরক করিনা আজ কলকাতায় ১ কেজি রুপোর দাম ৭৩ হাজার টাকা। কলকাতায় দিওয়ালির দিন অর্থাৎ সোমবার এক কিলো...

চলে এল Jio Air Fibre! সুবর্ণ সুযোগ পাওয়া যাবে ১১৫টি শহরে, আপনার এলাকায় রেট কত?

Image
নেশনহান্ট ডেস্ক : জিও ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা শুরু হয়ে গেল দেশের ১১৫ টি শহরে। জিও এয়ার ফাইবার সেপ্টেম্বর মাসে প্রকাশ্যে আসে। তারপর গত দুমাসে এই ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে গেছে দেশের একাধিক শহরে। কর্তৃপক্ষের দাবি, জিও এয়ার ফাইবার ব্যবহার করে 1.5Gbps পর্যন্ত স্পিডে ব্যবহার করা যাবে ইন্টারনেট। বাড়ির পাশাপাশি আপনারা এই ডিভাইস নিয়ে যেতে পারবেন অফিসেও। জিও এয়ার ফাইবার ভারতে লঞ্চ হয় গত ১৯ সেপ্টেম্বর। প্রথমে দেশের আটটি শহরে এর পরিষেবা পাওয়া যাচ্ছিল। বর্তমানে জিও এয়ার ফাইবার পরিষেবা দিচ্ছে গুজরাত, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি এবং অন্ধ্রপ্রদেশের ১১৫ টি জায়গায়। আরোও পড়ুন :  ভাইফোঁটায় তুমুল দুর্যোগের আশঙ্কা! এই ৫ জেলার জন্য সতর্কতা জারি হাওয়া অফিসের তিরুপতি, বিশাখাপত্তণম, পুনে, নাগপুর, মুম্বই, কলকাতা, নাসিকের মতো শহরের বাসিন্দারা ইতিমধ্যেই এই পরিষেবা পাচ্ছেন। জিও কর্তৃপক্ষ বলছে ২০২৩ শেষ হওয়ার আগেই দেশের আরও শহরে পরিষেবা বিস্তৃতি লাভ করবে। আপনিও যদি ব্রডব্যান্ড পরিষেবা নেওয়ার কথা ভাবেন তাহলে আজকের এই প্রতিবেদনে প্ল্যানগুলি সম্পর্কে জেনে নিন। আরো...

হয়ে যান সতর্ক! ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি করলেই হবে ন্যূনতম ৬ মাসের সাজা, প্ৰস্তাব সংসদীয় কমিটির

Image
নেশন হান্ট ডেস্ক: ভেজাল খাদ্যদ্রব্য বিক্রির ক্ষেত্রে অপরাধীদের ন্যূনতম ছয় মাসের কারাদণ্ডের পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি (Parliamentary Committee)। পাশাপাশি, কমিটি ২৫ হাজার টাকা জরিমানা করারও পরামর্শ দিয়েছে। বিজেপি সাংসদ ব্রিজলালের নেতৃত্বে সংসদীয় কমিটি বলেছে যে, ভেজাল খাবার মানুষের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে এবং এর জন্য বিদ্যমান শাস্তির বিধান অপর্যাপ্ত রয়েছে। এমন পরিস্থিতিতে, সংশ্লিষ্ট কমিটি শাস্তি বাড়ানোর পরামর্শ দিয়েছে। পাশাপাশি কমিটি বলছে, ভেজাল খাবার বা পানীয় জনসাধারণের ব্যাপক ক্ষতি করে। এর জন্য যে শাস্তি দেওয়া হয়েছে তা অপ্রতুল। সংসদীয় কমিটি ভেজালের ক্ষেত্রে দোষী সাব্যস্ত ব্যক্তিদের ন্যূনতম ছয় মাসের জেল এবং ন্যূনতম ২৫,০০০ টাকা জরিমানা করার সুপারিশ করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমান আইন অনুযায়ী, ভেজাল খাবার বিক্রির ক্ষেত্রে শাস্তি সর্বোচ্চ ছয় মাস বা এক হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডই লাগু করার নির্দেশ রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, সংসদীয় কমিটি ভারতীয় জাস্টিস কোড, ইন্ডিয়ান সিভিল ডিফেন্স কোড এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বিলগুলির খসড়াগুলি বিশ্লেষণ করেছে...

মহাসঙ্কটে জিনপিং! বিদেশি ব্যবসায়ীরা দ্রুত তুলে নিচ্ছে টাকা, শীঘ্রই বাজার থেকে বিদায় নেবে চিনা পণ্য?

Image
নেশন হান্ট ডেস্ক: বড়সড় সঙ্কটের সম্মুখীন চিন (China)। জানা গিয়েছে, সেদেশে বিদেশি ব্যবসা ক্রমবর্ধমানভাবে অর্থ তুলে নিচ্ছে এবং সেখানে বিনিয়োগ কমিয়ে দিচ্ছে। সরকারি পরিসংখ্যানকে উদ্ধৃত করে গত মঙ্গলবার সংবাদমাধ্যমের রিপোর্টে এই বিষয়টি উপস্থাপিত করা হয়েছে। বিবিসির রিপোর্টে বলা হয়েছে, দেশটির মন্থর অর্থনীতি, নিম্ন সুদের হার এবং আমেরিকার সঙ্গে ভূ-রাজনৈতিক উত্তেজনা ওই দেশের অর্থনৈতিক সম্ভাবনার বিষয়ে সন্দেহ তৈরি করেছে। এদিকে, চলতি সপ্তাহে সবার চোখ থাকবে চিন ও আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে। এই প্রসঙ্গে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) নিক ম্যারো জানিয়েছেন, ভূ-রাজনৈতিক ঝুঁকি, দেশীয় নীতির অনিশ্চয়তা এবং ধীর বৃদ্ধির উদ্বেগ কোম্পানিগুলিকে বিকল্প বাজারের কথা ভাবতে বাধ্য করছে। বিবিসির রিপোর্টে বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষ থেকে তিন মাসে চিনে বৈদেশিক বিনিয়োগে ১১.৮ বিলিয়ন ডলারের পতন হয়েছে। এটা থেকে স্পষ্ট, বিদেশি কোম্পানিগুলি তাদের মুনাফা আর চিনে বিনিয়োগ করছে না। বরং তারা অর্থ দেশের বাইরে নিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে সুইস শিল্প যন্ত্রপাতি প্রস্তুতকারক ওয়েরলিকনের একজন মুখপ...

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, টাকা কামানোর জন্য দুর্দান্ত সুযোগ দিচ্ছে Tata, এভাবে হয়ে যান লাখপতি

Image
নেশন হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে যে, অপেক্ষার অবসান ঘটিয়ে এবার টাটা টেকের আইপিও (Tata Tech IPO) আসতে চলেছে। এই আইপিওটির জন্য গত কয়েক মাস ধরে অধীর আগ্রহে অপেক্ষা চলছিল। তবে, এবার এর তারিখ সামনে এসেছে। উল্লেখ্য যে, টাটা গ্রুপ ২০ বছর পর একটি আইপিও চালু করছে। জানা গিয়েছে, টাটা টেকের আইপিও সাবস্ক্রিপশনের জন্য আগামী ২২ নভেম্বর খোলা হবে এবং এর জন্য ২৪ নভেম্বর পর্যন্ত বিড করা যাবে। এই সম্পূর্ণ আইপিও অফার ফর সেল (OFS)-এর অধীনে আসবে। অর্থাৎ, এর মানে হল এই আইপিওতে নতুন কোনো ইস্যু থাকবে না। আইপিও-র মাধ্যমে তিনজন শেয়ারহোল্ডার তাদের কিছু শেয়ার বিক্রি করবেন। এর আগে আইপিওতে ৯.৫৭ কোটি শেয়ার বিক্রি হওয়ার কথা ছিল। যা এখন কমে দাঁড়িয়েছে ৬.০৮ কোটিতে। যার কারণে, সম্ভবত এটি আর ভারতের সবচেয়ে বড় আইপিও হবে না। তবে, কোম্পানিটি এখনও প্রাইস ব্যান্ড সম্পর্কে কোনো তথ্য শেয়ার করেনি। এমতাবস্থায়, প্রাইস ব্যান্ড ঘোষণা হলেই ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। কে কত শেয়ার বিক্রি করবে: অফার ফর সেলের মাধ্যমে, টাটা মোটরস ৪৬,২৭৫,০০০, Alpha TC Holding Private Limited ৯,৭১৬,৮৫৩ এবং Tata Capital G...

খরচের পাশাপাশি বাড়বে লোন! iPhone তৈরি করতে গিয়ে সমস্যায় পড়বে টাটা গ্রুপ?

Image
নেশন হান্ট ডেস্ক: টাটা গ্রুপ (Tata Group) শীঘ্রই ভারতে (India) iPhone তৈরি শুরু করতে চলেছে। এর জন্য, টাটা গ্রুপ ৭৫০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৬,৭০০ কোটি টাকায় উইস্ট্রনের কারখানাও কিনছে। এর মানে হল, এরপরে টাটা হবে ভারতের প্রথম কোম্পানি যারা দেশে iPhone তৈরি করবে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক যে, iPhone তৈরি করতে কোম্পানিকে প্রথম পর্যায়ে কত খরচ করতে হতে পারে। ট্রান্সফার হবে লোন: জানা গিয়েছে, এই চুক্তির মাধ্যমে, উইস্ট্রনের সমস্ত লোনও টাটার নামে স্থানান্তরিত হবে। উল্লেখ্য যে, ২০০৮ সালে উইস্ট্রন ভারতে iPhone তৈরি শুরু করে। এদিকে লোনের কথা বললে, উইস্ট্রন কোম্পানির প্রায় ৭৫ থেকে ৮০ মিলিয়ন ডলার ঋণ রয়েছে। যা টাটা গ্রুপ আগামী সময়ে শোধ করবে। মুনাফা অর্জনে জোর দেওয়া হবে: এই প্ল্যান্টটি রয়েছে তামিলনাড়ুর হোসুরে। আর ওই প্ল্যান্টটিকেই টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড কিনতে চলেছে। পাশাপাশি, সেখানে প্রায় ১৪ হাজার থেকে ১৫ হাজার জন কারখানায় কাজ করছেন। আরও পড়ুন: ছিলেন মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট! মডেলিং ছেড়ে UPSC-র প্রস্তুতি নিয়ে প্রথমবারেই IAS হলেন ঐশ্বর্য উল্লেখ্য যে, উইস্ট্রন কোম্পানি ...

দীপাবলির বিশেষ রাতে মেনে চলুন এই উপায়গুলি! পূরণ হবে সমস্ত ইচ্ছে, বাড়বে সম্পদও

Image
নেশন হান্ট ডেস্ক: কার্তিক মাসের অমাবস্যার দিনে দীপাবলি (Diwali) এবং দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের পুজো সম্পন্ন হয়। এদিকে মা লক্ষ্মীর কৃপাতে সুখ ও সমৃদ্ধি অর্জিত হয়। এমন পরিস্থিতিতে দীপাবলির রাতে যদি দেবী লক্ষ্মী প্রসন্ন হন, সেক্ষেত্রে আপনার সবথেকে বড় ইচ্ছেও পূরণ হতে পারে এবং সম্পদের বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, দীপাবলির বিশেষ দিনে জ্যোতিষশাস্ত্রে কিছু উপায়ের বিষয়ে জানানো হয়েছে। যেগুলি সঠিকভাবে অবলম্বন করলে দীপাবলির রাতেই ভাগ্য বদলে যেতে পারে। তাই, আজ রাতে এই কৌশলগুলি অবশ্যই অবলম্বন করুন। এর ফলে মা লক্ষ্মী আপনাকে ধন-সম্পদ সহ পৃথিবীর সমস্ত সুখ এবং সমৃদ্ধির মাধ্যমে ভরিয়ে দেবেন। করতে হবে এই কাজ: ১. দীপাবলির রাতে দেবী লক্ষ্মীর পাশাপাশি দেবী কালিরও পুজো করা হয়। মা কালি প্রসন্ন হলে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে। ২. দীপাবলির রাতে ভগবান গণেশকে দু’টি হলুদ নিবেদন করুন। এগুলি সারা রাত ভগবান গণেশের পায়ের কাছে রেখে দিন। এরপরে, সেগুলিকে একটি লাল বা হলুদ কাপড়ে বেঁধে পরের দিন এটি আপনার টাকা রাখার জায়গায় রাখুন। এর ফলে দারিদ্র এবং সমস্ত অর্থনৈতিক সমস্যার অবসান ঘটাতে পারে। ৩. দীপাবলির রাতে পুজোর স...