Posts

Showing posts with the label West Midnapore

এই কালিপুজোয় লাগে না পুরোহিত! অবাক হচ্ছেন? ক্ষীরপাইয়ের মা'কে দেখতে ভিড় জমান ভক্তরা...

Image
নেশনহান্ট ডেস্ক : পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ১ নং ওয়ার্ড চিরকুনডাঙ্গা এলাকার এই কালী মূর্তি তৈরি কংক্রিটে। ৪৫ ফুট উচ্চতার বিশাল আকৃতির এই মা কালী ভক্তদের কাছে পরিচিত  ‘বড়মা’ নামে। এবছর বড়মার পুজো ২১ বছরে পদার্পণ করতে চলেছে। চন্দ্রকোনা ছাড়াও বিভিন্ন জেলার মানুষ বড়মা নামেই এই কালীকে পুজো করে আসছেন। ক্ষীরপাই এর বড়মার মাহাত্ম্য চারদিকে ছড়িয়ে পড়েছে। আশেপাশের অঞ্চল ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে কালীপুজোর দিন ভক্তরা এখানে মাকে পুজো দিতে আসেন। যদিও বলি হয় না এই শ্মশান কালী মায়ের পুজোয়। বাকি রীতি মেনে এখানে পুজো করা হয়। পুজোর পরের দিন ভোগ খাওয়ার জন্য এখানে আসেন হাজার হাজার ভক্ত। শুদ্ধদেব রায় নামের এক স্থানীয় বাসিন্দা আজ থেকে কুড়ি বছর আগে শ্মশানের উপর প্রতিষ্ঠা করেন বড় মায়ের মন্দির। শুদ্ধদেব রায় মাটির চালায় প্রতিমা নির্মাণ করে প্রথমে পুজো শুরু করেন, এই মাকে ছোট মা নামে ডাকা হয়। বন্যার সময় এই চালার মূর্তি ডুবে গিয়েছিল। কিন্তু সেই মায়ের মূর্তির একটি হাত অবশিষ্ট থাকে। আরোও পড়ুন :  ভিড় সামলানোই আসল লক্ষ্য! এবার কালীপুজোতেও চলবে বাড়তি মেট্রো; দেখুন, ...

এই গ্রামে এক হাত ছাড়াই পূজিত হন মা কালী! কারণ জানলে আপনিও অবাক হবেন

Image
নেশনহান্ট ডেস্ক : আঁকাবাঁকা পথ চলে গিয়েছে বহু দূরে। গ্রামের চারদিকে ফসলের সমারহ। আর পাঁচটা গ্রামের চেয়ে কিছুই অন্যরকম নয় এই গ্রামে। এই গ্রামের পথের শেষে রয়েছে একটি মন্দির। তবে এই মন্দিরটি অন্যান্য আর পাঁচটা মন্দিরের থেকে বেশ ভিন্ন। ইটের গাঁথুনির উপর টিনের ছাউনি দিয়ে তৈরি এই মন্দির। দূর থেকে দেখে মনে হবে যেন কোনও কারখানা। মন্দিরের সামনে রয়েছে কয়েকটি ঘন্টা। কিছু পায়রা ইতি-উতি ঘুরে বেড়াচ্ছে মন্দিরের চারপাশে। মন্দিরের কাছে গেলে দেখা যায়, তার ভিতরে রয়েছে একটি বিশাল কালী মূর্তি। প্রায় ৪৫ ফুট উচ্চতার এই কালী মূর্তির চার হাতের একটি হাতে রয়েছে পৃথিবী, একটিতে খর্গ, একটিতে নর মুন্ডু ও একটিতে সাদা পায়রা। আরোও পড়ুন :  মোবাইল-ল্যাপটপ নিয়ে ট্রেনে চাপলে লাগবে অনুমতি! নতুন নিয়ম আনছে রেল, না জানলেই বিপত্তি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই গ্রামের এই মন্দিরের কথা বিশেষ কেউ জানেন না। এই মন্দিরের মাকে গ্রামের লোকেরা বড় মা বলে ডাকেন। আলাদা করে পুরোহিত নেই দেবীকে পুজো করার জন্য। সেই দায়িত্ব পালন করে থাকেন মন্দিরের ভক্তরাই। অন্যান্য মন্দিরের মতো ফুল প্রসাদ প্রণামীর ঘটা নেই এখানে। আরোও পড়ুন ...