Posts

Showing posts with the label Kolkata

জলপথে এবার সহজেই‌ চলে যান কলকাতা টু হাজারদুয়ারি! বিদেশিদের কাছে নয়া আকর্ষণের কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদ

Image
নেশনহান্ট ডেস্ক : মুর্শিদাবাদ জেলা বাংলার এক ঐতিহাসিক স্থান। নবাবের শহর মুর্শিদাবাদের সুখ্যাতি দেশ ছেড়ে পৌঁছে গেছে বিদেশের মাটিতে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শীতল আবহাওয়া বিরাজ করতে শুরু করে দিয়েছে। পুরোপুরি ঠান্ডা না পরলেও বাতাসে একটা হিমেল ভাব অনুভব করা যাচ্ছে। আর এই শীতের শুরুতেই বিদেশী পর্যটকদের কাছে ফের একবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নবাবের জেলা মুর্শিদাবাদ। শীতের শুরুতেই বিদেশি পর্যটকদের মুর্শিদাবাদে আনাগোনা শুরু হতেই হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের মুখে। মুর্শিদাবাদে কিছুদিন আগে জলপথে ঘুরতে আসেন ২৯ সদস্যের একটি বিদেশীর পর্যটকের দল। দুদিনের ট্রিপে এই বিদেশী পর্যটকদের দল ঘুরে দেখে মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য। আরোও পড়ুন:  এবার আরোও সহজেই পৌঁছে যান নর্থবেঙ্গলে! দুর্দান্ত খবর দিল রেল, জানলে আনন্দে লাফাবেন আপনিও বাবুঘাট থেকে জলপথে মুর্শিদাবাদ যাওয়ার ব্যবস্থা চালু হতে মুর্শিদাবাদের প্রতি আগ্রহ বাড়ছে বিদেশী পর্যটকদের। ক্রুজে করে বিদেশি পর্যটকেরা মুর্শিদাবাদ ভ্রমণে বিশেষ আগ্রহী। ২২ জন সদস্যের একটি বিদেশী পর্যটকের দল শনিবার ঘুরে দেখেন সাবেক নবাবি তালুক মুর্শিদাবাদের দর্শনীয় স...

সুখবর! আর যেতে হবে না বিদেশ, দুবাইয়ের আন্ডার ওয়াটার জু’র মজা এবার মিলবে কলকাতাতেই

Image
নেশনহান্ট ডেস্ক: মাথার উপরে, ডায়ে-বাঁয়ে যেদিকেই তাকানো যাক না কেন চারিদিকে দেখা যাবে শুধুই জল আর জল। আর ছোট-বড় নানান প্রজাতির সামুদ্রিক মাছ ও জীব ভেসে বেড়াচ্ছে সেই জলে। এবার এমনই একটা দৃশ্যের দেখা মিলবে খাস কলকাতায়। পার্ক সার্কাস ময়দানের একটি বিরাট অংশ জুড়ে এটি তৈরি হয়েছে। জানা গিয়েছে, অনেকটা দুবাই মলের নিচে অবস্থিত ‘দুবাই অ্যাকোরিয়াম এবং আন্ডার ওয়াটার জু’-এর ধাঁচে তৈরি করা হয়েছে পার্ক সার্কাসের এই পোর্টেবল টানেল অ্যাকোরিয়ামটি ৷ আগামী ২৭ নভেম্বর অবধি এই অ্যাকোরিয়ামটি দেখার সুযোগ রয়েছে। আর এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পার্ক সার্কাসের উদ্দীপনি ক্লাবের তরফে। আরোও পড়ুন:  আচমকাই পাল্টে যাবে ওয়েদার! সোয়েটারের সাথে এবার রেডি রাখুন ছাতাও, প্রকাশ্যে বড়সড় আপডেট দেখলে মনে হবে, জলের অনেক নিচে তৈরি করা সুড়ঙ্গের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি ৷ কিন্তু, বিষয়টি ঠিক তেমন নয়৷ সেখানে বসানো হয়েছে বড় বড় জলের ট্যাংক ৷ আর এই ট্যাংকের মধ্যে ভাসছে রঙিন মাছ ৷ আর এই অভিনব অ্যাকোরিয়াম দেখে বিস্ময় ফুটে উঠছে ছোট থেকে বড় সকলের চোখেমুখে৷ আরোও পড়ুন :  দীপুদা তো অনেক হল! এবার হবে ম...

বড়সড় বদল পেট্রোল-ডিজেলের দামে! একাধিক শহরে মূল্য নামল 100 টাকার নিচে, কলকাতায় কত ?

Image
নেশনহান্ট ডেস্ক : দেশজুড়ে এখন উৎসবের মরশুম। দুর্গাপুজো, দিওয়ালি কেটে গেলেও এগিয়ে আসছে ছটপুজো, জগদ্ধাত্রীপুজোর দিন। আর বছরের এই কটা দিন নানান জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে আমজনতার। এমন সময় যদি গাড়ি নিয়ে বেরনোর থাকে, তাহলে নজরে রেখে দিন আজ কোথায় কত পেট্রোল ডিজেলের দর। ইতিমধ্যেই ভারতের জ্বালানি সংস্থাগুলোর তরফে শনিবারের পেট্রোপণ্যের দাম ঘোষণা করা হয়েছে। দেশের বহু জায়গাতেই পেট্রোল-ডিজেলের দামে বদল এসেছে। বেশ কয়েকটি জায়গায় দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের, আবার কয়েকটি জায়গাতে সস্তাও হয়েছে। আসলে, জ্বালানি তেলের উপর নেওয়া করের হার আলাদা হওয়ার জন্য পেট্রোল ডিজেলের মূল্যে হেরফের হয়। আরোও পড়ুন :  লক্ষ্মীর ভান্ডার এখন অতীত! একধাক্কায় পাবেন ২৫০০ টাকা, নয়া প্রকল্প নিয়ে হাজির পশ্চিমবঙ্গ সরকার বলা বাহুল্য, প্রতি 15 দিনে পেট্রল ও ডিজেলের দাম পরিবর্তিত হলে, জ্বালানির দামে বড় পার্থক্য তৈরি হয়। সাধারণ মানুষের উপর সেইকারণে চাপ পড়তে শুরু করে। আজ দেশের বেশ কয়েকটি শহরে পেট্রল ও ডিজেলের দাম 100 টাকার নিচে নেমে গিয়েছে। চলুন, শনিবার দেশের বিভিন্ন শহরে পেট্রল এবং ডিজেলের দাম জেনে নেওয়া ...

ছিল ১০ হাজার টাকার দোকান, আজ ৩২ হাজার কোটির ব্যবসা! সারা ভারতে নামডাক কলকাতার এই ব্যবসায়ীর

Image
নেশনহান্ট ডেস্ক : ইচ্ছাশক্তি মানুষকে পৌঁছে দিতে পারে তার কাঙ্খিত সীমায়। কলকাতার এই ব্যবসায়ী সামান্য কিছু টাকা পুঁজি করে নেমেছিলেন ব্যবসায়। ১০ হাজার টাকা বিনিয়োগ করে তিনি আজ ৩২ হাজার কোটি টাকার সাম্রাজ্যের অধিকারী। শূন্য থেকে শুরু করে এই ব্যবসায়ী আজ নিজের প্রতিষ্ঠানকে একটি ব্র্যান্ডে পরিণত করেছেন। তার প্রতিষ্ঠানের খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বময়। এই বিশাল সাম্রাজ্য তৈরি করতে এই ব্যবসায়ীর সময় লেগেছে প্রায় ২১ বছর। বর্তমানে এই প্রতিষ্ঠানের গোটা দেশ জুড়ে রয়েছে ৬০০ টির বেশি স্টোর। দেশের গণ্ডি পেরিয়ে এই প্রতিষ্ঠান আজ বিদেশের মাটিতেও সফলভাবে ব্যবসা করছে। বিদেশে ১৬ টি স্টোর রয়েছে এই সংস্থার। রবি মোদী (Ravi Modi) রয়েছেন দেশের শীর্ষ ১০০ ধনী ব্যক্তির তালিকায়। এথনিক ওয়্যার ব্র্যান্ড ‘Manyavar’ এর প্রতিষ্ঠাতা রবি মোদী যেন এক ইতিহাসের নাম। আইআইএফএল হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২২-এ দ্রুততম উপার্জনকারী হিসেবে স্থান দখল করেছেন রবি মোদী। ফোর্বস বলছে, রবি মোদীর সম্পদের পরিমাণ প্রায় ৩.৪ বিলিয়ন ডলার বা ২৮,৩১৯ কোটি টাকা। আরোও পড়ুন :  আর মাত্র কিছুক্ষণ! দিঘার খুব কাছেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, ...

চলে এল Jio Air Fibre! সুবর্ণ সুযোগ পাওয়া যাবে ১১৫টি শহরে, আপনার এলাকায় রেট কত?

Image
নেশনহান্ট ডেস্ক : জিও ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা শুরু হয়ে গেল দেশের ১১৫ টি শহরে। জিও এয়ার ফাইবার সেপ্টেম্বর মাসে প্রকাশ্যে আসে। তারপর গত দুমাসে এই ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে গেছে দেশের একাধিক শহরে। কর্তৃপক্ষের দাবি, জিও এয়ার ফাইবার ব্যবহার করে 1.5Gbps পর্যন্ত স্পিডে ব্যবহার করা যাবে ইন্টারনেট। বাড়ির পাশাপাশি আপনারা এই ডিভাইস নিয়ে যেতে পারবেন অফিসেও। জিও এয়ার ফাইবার ভারতে লঞ্চ হয় গত ১৯ সেপ্টেম্বর। প্রথমে দেশের আটটি শহরে এর পরিষেবা পাওয়া যাচ্ছিল। বর্তমানে জিও এয়ার ফাইবার পরিষেবা দিচ্ছে গুজরাত, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি এবং অন্ধ্রপ্রদেশের ১১৫ টি জায়গায়। আরোও পড়ুন :  ভাইফোঁটায় তুমুল দুর্যোগের আশঙ্কা! এই ৫ জেলার জন্য সতর্কতা জারি হাওয়া অফিসের তিরুপতি, বিশাখাপত্তণম, পুনে, নাগপুর, মুম্বই, কলকাতা, নাসিকের মতো শহরের বাসিন্দারা ইতিমধ্যেই এই পরিষেবা পাচ্ছেন। জিও কর্তৃপক্ষ বলছে ২০২৩ শেষ হওয়ার আগেই দেশের আরও শহরে পরিষেবা বিস্তৃতি লাভ করবে। আপনিও যদি ব্রডব্যান্ড পরিষেবা নেওয়ার কথা ভাবেন তাহলে আজকের এই প্রতিবেদনে প্ল্যানগুলি সম্পর্কে জেনে নিন। আরো...

নতুন পোকার খোঁজ মিলল বেহালায়, কলকাতার নামের সাথে মিলিয়েই হল নামকরণ

Image
নেশনহান্ট ডেস্ক : ফড়িং, বুলবুলি, টুনটুনি, শ্যামা, দোয়েল, কাঠবেড়ালি, খরগোশ জাতীয় প্রাণীদের আজ খুব একটা দেখা মেলে না। বিভিন্ন গবেষকরা দাবি করছেন ক্রমাগত বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশের ভারসাম্য ক্ষয়ের জন্য এই ধরনের প্রাণীরা হারিয়ে যাচ্ছে পরিবেশ থেকে। যদি এখনই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে ভবিষ্যতে সংকটের মুখোমুখি পড়বে জীবকূল। কিন্তু এমন পরিস্থিতিতেই কলকাতায় দেখা মিলল নতুন এক প্রজাতির প্রাণীর। সাম্প্রতিককালে ফাইটোফ্যাগাস বিটল জাতীয় পতঙ্গর সন্ধান মিলেছে কলকাতার বেহালা অঞ্চলে। সম্প্রতি গবেষণা চালিয়েছে জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জেডএসআই) কলকাতা, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগ এবং জার্মানির লাইবনিজ ইনস্টিটিউট। আরোও পড়ুন :  আর মাত্র কয়েক দিন! এগিয়ে আসছে কালাষ্টমী, কালভৈরবকে তুষ্ট করতে করুন এই কাজগুলি যৌথভাবে এই গবেষণায় পতঙ্গটির বিশেষত্ব সম্পর্কে জানা গেছে। গবেষকরা জানাচ্ছেন, দেশের অন্য জায়গায় এই জাতীয় পতঙ্গের সন্ধান মেলেনি। কলকাতার নামের ছোঁয়ায় এই নতুন পতঙ্গের নামকরণ করা হয়েছে ‘মালাদেরা কলকাতাইনিস’। বলা বাহুল্য, কলকাতা জুড়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে এই...

মাত্র ১১ দিনেই বাড়ল ১ লাখ 'ইউজার'! পুজোর মরশুমে নজরকাড়া সাফল্য 'যাত্রীসাথী' অ্যাপের

Image
নেশনহান্ট ডেস্ক : বড় সাফল্যের মুখ দেখল যাত্রী সাথী। হিসাব বলছে এবার এক লাফে এক লাখের কাছাকাছি যাত্রী ব্যবহার করেছেন যাত্রী সাথী অ্যাপ । সব মিলিয়ে শেষ কয়েকটা দিন যাত্রী সাথী অ্যাপ বড় সফলতার মুখ দেখেছে। দুর্গাপুজোর সময় একলাফে অনেকটাই বেড়েছে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। পরিসংখ্যান থেকে জানা গেছে, ১৫ অক্টোবর ৫,৩৯,৫৩৫জন যাত্রী নথিভুক্ত করেছিলেন যাত্রী সাথী অ্যাপে। ২৬ তারিখ সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬,৪০,৭৮৬জনে। অর্থাৎ মাত্র ১১ দিনে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১,০১,২৫১জন। বর্তমানে কলকাতার রাজপথে রাজত্ব চালাচ্ছে বিভিন্ন অ্যাপ ক্যাব সংস্থা। আরোও পড়ুন :  ‘আহা কী দেখিলাম!’ ঝকঝকে রোদ্দুরে কাঞ্চনজঙ্ঘা দেখে মুগ্ধ পর্যটকরা, দার্জিলিংয়ে দুর্দান্ত আবহাওয়া ওলা, ওবারের মতো অ্যাপগুলি আসার পর রীতিমতো মার খেতে থাকে হলুদ ট্যাক্সি ও নীল সাদা ট্যাক্সি। এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় হলুদ ট্যাক্সি ও নীল সাদা ট্যাক্সি অ্যাপে নিবন্ধীকরণ করার। সরকারের আশা ছিল এই অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করা আরো সহজ হবে। এরফলে পুরনো জায়গা ফিরে পাবে এই ট্যাক্সি। আরোও পড়ুন :  দরকার ন...