Posts

Showing posts with the label Ration

৫ বছর নয়, এই দিন শেষ বিনামূল্যে রেশন প্রাপ্তির মেয়াদ! কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জলঘোলা শুরু

Image
নেশনহান্ট ডেস্ক: বিনামূল্যে রেশন দেওয়াকে কেন্দ্র করে এবার প্রকাশ্যে উঠে এলো প্রধানমন্ত্রী ও ছত্তিশগড় সরকারে থাকা খাদ্যমন্ত্রকের বিবৃতির পার্থক্য। বলা বাহুল্য, এবার আর বিরোধীরা নয়, বরং নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রকই তার এই মিথ্যাচারকে তুলে ধরল আমজনতার সামনে। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রকের বক্তব্যে অসংগতি মিলতেই সরব হয়েছে কংগ্রেস। জানা গিয়েছে, গত ৪ নভেম্বর ছত্তিশগড়ে (Chhattisgarh) এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, দেশের ৮০ কোটির বেশি গরিব মানুষকে আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশন (Free Ration) দেওয়া হবে। অথচ, বুধবার কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক এবং খাদ্য ও গণবণ্টনমন্ত্রকের তরফে বলা হয়, ১ জানুয়ারি ২০২৪ থেকে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ বন্ধ হবে। আরোও পড়ুন :  সুখবর! আরোও সস্তা হচ্ছে রান্নার গ্যাস, ভোটের আগেই বড়সড় আপডেট কেন্দ্রের, কত হচ্ছে রেট? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, প্রধানমন্ত্রী যা বলেছেন, তাঁর মন্ত্রক বলছে সম্পূর্ণ উলটো কথা। তা হলে প্রধানমন্ত্রী নাকি খাদ্যমন্ত্রক কে সত্যিই বলছে? যদিও, কংগ্রেসের তরফে আগেই প্রশ্ন তোলা হয়েছিল যে, কীভাবে কেন্দ...

আরোও পাঁচ বছর ফ্রি রেশন! ৮০ কোটি মানুষকে উপহার প্রধানমন্ত্রীর, গ্যাস নিয়েও বড় ঘোষণা

Image
নেশনহান্ট ডেস্ক : আর মাত্র কয়েকদিন। তারপরেই ছত্তিশগড়ে বেজে উঠবে বিধানসভা নির্বাচনের বাদ্যি। শাসকদল থেকে শুরু করে বিরোধীরা এক ইঞ্চি জমিও ছাড়তে চান না কেউই। এবার সেই রাজ্যে গিয়েই ভোটের আগে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী জানিয়েছেন, আরও পাঁচ বছর দেশবাসীকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করবে কেন্দ্র। ছত্তিশগড়ের দুর্গ এলাকার একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।  প্রচারসভায় উপস্থিত জনতার উদ্দেশে মোদী বলেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও ৫ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।’’ আরোও পড়ুন :  জলের দামে টিকিট, কমছে খরচ! এবার সামান্য টাকায় ঘুরে আসুন ভাইজ্যাক এদিকে, মোদীর এই বক্তব্যের ঠিক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে একটি ইস্তাহার সামনে আসে। ‘মোদী কি গ্যারান্টি ২০২৩’ নামের সেই ইস্তাহারে স্বাস্থ্যবীমা প্রকল্প, রান্নার গ্যাসে ভর্তুকির প্রতিশ্রুতির সাথে সাথে রয়েছে রাজ্যের দরিদ্র মানুষকে বিনামূল্যে...