Posts

Showing posts with the label Asansol

উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ, এবার আসানসোল থেকে স্যাট করে শিলিগুড়ি! শুরু নয়া বাস পরিষেবা

Image
নেশনহান্ট ডেস্ক : যাত্রীদের কথা মাথায় রেখে একটি বড় উদ্যোগ নিল দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বা এসবিএসটিসি। সংস্থার পক্ষ থেকে চালু করা হল দুটি নতুন বাস। আসানসোল–শিলিগুড়ির মধ্যে এই দুটি ডিলাক্স বাস চলাচল করবে। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ আরো মসৃণ করতে পরিবহন সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপুর, সিউড়ি, মালদা হয়ে বাস দুটি যাতায়াত করবে। আসানসোলের জিটি রোডের হটন রোড সংলগ্ন সিটি বাসস্ট্যান্ডে রবিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবুজ পতাকা নাড়িয়ে বাস দুটি উদ্বোধন করেন আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এই অনুষ্ঠানে মলয় ঘটক বলেন, আসানসোলের পাশাপাশি গোটা পশ্চিম বর্ধমান জেলায় উন্নয়নমূলক কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরোও পড়ুন :  জলপথে এবার সহজেই‌ চলে যান কলকাতা টু হাজারদুয়ারি! বিদেশিদের কাছে নয়া আকর্ষণের কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদ এসবিএসটিসির মাধ্যমে অন্যান্য সড়ক পথের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দূর্গাপুরের। সরকারিভাবে পরিকাঠামো উন্নত করা হয়েছে আসানসোলে জেলা হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সহ একাধিক সরকারি জায়গ...

শেষ ১০'এ নাম উঠলেও সত্যি হল না স্বপ্ন! Global Teacher Prize হাতছাড়া বাংলার ‘রাস্তার মাস্টারে’র

Image
নেশনহান্ট ডেস্ক : চূড়ান্ত পর্যায়ে গিয়ে হার মানতে হল। একটুর জন্য অধরা থেকে গেল স্বপ্ন। শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার খেতাব থেকে একটুর জন্য ছিটকে গেলেন দীপ নারায়ণ। কিন্তু তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে যে জায়গায় পৌঁছেছিলেন তা নিঃসন্দেহে গোটা ভারতের জন্য গর্বের। পুরস্কার না মিললেও তাঁর স্বপ্ন কিন্তু অনেক অংশেই সার্থক। আসানসোলের জামুড়িয়ার তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপ নারায়ণ নায়ক (Deep Narayan Nayak) পরিচিত রাস্তার মাস্টার হিসেবে। করোনা মহামারীর সময় যখন গোটা বিশ্ব সামাজিক দূরত্ব তৈরিতে ব্যস্ত, সেই সময় দীপনারায়ণ তার গ্রামে শিক্ষার ক্ষেত্রে দূরত্ব তৈরি হতে দেননি। আরোও পড়ুন :  খরচ মাত্র ২ টাকা! হু হু করে কমবে ওজন, এই ‘পাতার’ রসেই আছে আসল ম্যাজিক গ্রামের পর গ্রাম ঘুরে তিনি ছড়িয়েছেন শিক্ষার আলো। রাস্তায় কাপড় পেতে পড়িয়েছেন পড়ুয়াদের। বাড়ির দেওয়ালকে পরিণত করেছেন ব্ল্যাকবোর্ডে। Global Teacher Prize 2023 এর শেষ রাউন্ডে পৌঁছেছিলেন দীপ। কিন্তু শেষ পর্যন্ত শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার মিলল না তাঁর। গরিব শিশুদের মধ্যে তিনি যে শিক্ষার জোয়ার আনতে চেয়েছিলেন তা বেশ খানিকটাই...