Posts

Showing posts with the label Indian Rupees

PPF স্কিমে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর সামনে আনল সরকার! এই তারিখেই হবেন লাভবান

Image
নেশন হান্ট ডেস্ক: ৫ তারিখ….এই তারিখটি আর পাঁচটা তারিখের মতোই প্রতি মাসে আসে এবং এটি বেশ সাধারণ একটি ব্যাপার। কিন্তু যাঁরা PPF (Public Provident Fund)-এ অ্যাকাউন্ট খুলেছেন তাঁদের জন্য এই তারিখটি খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন উঠতে পারে যে, পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সাথে এই তারিখের সংযোগ কোথায়? আসলে প্রতি মাসের ৫ তারিখকে মাথায় রেখে টাকা বিনিয়োগ করলে বেশি সুবিধা মিলবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য যে, PPF স্কিমে, সুদের হার মাসিক ভিত্তিতে গণনা করা হয়। পাশাপাশি, সুদের পরিমাণ প্ৰতিটি অর্থবর্ষের শেষে জমা হয়। এমতাবস্থায়, আপনার PPF অ্যাকাউন্টে আপনি কত সুদ পাবেন এই গণনায় ৫ তারিখ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৫ তারিখের আগে বেশি সুদ পাবেন: প্রতি মাসের ৫ তারিখ অথবা মাসের শেষ তারিখের (৩০ বা ৩১ তারিখ) মধ্যে আপনার PPF অ্যাকাউন্টের সর্বনিম্ন ব্যালেন্সের ওপর সুদ প্রদান করা হয়। এই কারণে, আপনার ৫ তারিখের আগে অর্থ জমা করা উচিত, যাতে আপনি বেশি সুদ পাবেন। আরও পড়ুন:  উত্তরবঙ্গকেও দেবে টেক্কা! কলকাতার কিছু দূরেই পেয়ে যান পাহাড়-ঝর্ণা-জঙ্গল, ...

সারাবছরই থাকে প্রচুর চাহিদা! মাত্র ১০ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা, কয়েক মাসেই হবে বিরাট লাভ

Image
নেশনহান্ট ডেস্ক: বর্তমান সময়ে অনেকেই চাকরির পাশাপাশি ছোটখাটো ব্যবসা শুরু করতে চাইছেন। আবার অনেকে বাড়িতে বেকার বসে রয়েছেন। তারা চাইছেন অল্প পুঁজিতে নিজস্ব উদ্যোগ শুরু করার। কিন্তু সঠিক ব্যবসার আইডিয়ার অভাবে তারা ব্যবসা শুরু করতে পারেন না। তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ যারা অল্প পুঁজিতে নিজস্ব কিছু করার পরিকল্পনা করছেন। এই সময় শিক্ষা, খাদ্য জাতীয় ব্যবসা বেশ রমরোমিয়ে চলছে। আপনারাও চাইলে সামান্য কিছু টাকার বিনিময় এই জাতীয় ব্যবসা শুরু করতে পারেন। আপনার পুঁজি যদি বেশি না থাকে তাহলে আপনারা ছোটখাট স্টেশনারি ব্যবসা শুরু করতে পারেন। মাত্র হাজার দশেক টাকা থাকলেই এই জাতীয় ব্যবসা শুরু করা যায়। আরোও পড়ুন :  বড়সড় বদল পেট্রোল-ডিজেলের দামে! একাধিক শহরে মূল্য নামল 100 টাকার নিচে, কলকাতায় কত ? আমাদের দেশের স্টেশনারি দ্রব্যের চাহিদা বিপুল। এই ব্যবসায় লাভের সম্ভাবনাও বেশ ভালো। তবে ব্যবসা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। ব্যবসার ক্ষেত্রে লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। স্কুল-কলেজের বাইরে এই জাতীয় ব্যবসা শুরু করলে বেশি বিক্রি হওয়ার সম্ভা...

গ্রাহকদের বিরাট সুবিধা, ৫ ধরনের সেভিংস অ্যাকাউন্ট নিয়ে এল SBI, এখন হবে আরও বেশি লাভ

Image
নেশনহান্ট ডেস্ক : সেভিংস অ্যাকাউন্ট কথাটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। নিয়মিত লেনদেনের জন্য সেভিংস অ্যাকাউন্ট বিশেষভাবে কাজে লাগে। পাশাপাশি, বেতনভোগীরা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও সবসময় ভরসা রাখেন সেভিংস অ্যাকাউন্টের উপর। বিশেষ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সেভিংস অ্যাকাউন্ট খোলেন বহু মানুষ। আর তাই জন্য এসবিআই(SBI) কোনরকমের কোন কিছু পরিবর্তন আনলে চিন্তায় পড়ে যান গ্রাহকেরা। তবে এই ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের জন্য সেভিংস অ্যাকাউন্টে এমন কিছু অফার থাকে যেগুলো অন্যান্য ব্যাঙ্কের তরফ থেকে পাওয়া যায় না। চলুন তাহলে এই অ্যাকাউন্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ১) বেসিক সেভিংস অ্যাকাউন্ট: আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরা সাধারণত এই অ্যাকাউন্ট করে থাকেন। কেওয়াইসি এ জমা করে খুব সহজে অ্যাকাউন্ট খোলা যায়। চেকের বিশেষ ব্যবস্থা না থাকলেও ডেবিট কার্ড রয়েছে। এই অ্যাকাউন্ট থাকলে গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্স মেইনটেইন করতে হয় না। আরোও পড়ুন :  আবারও প্রথম তিনে ঠাঁই হল না ‘অনুরাগের ছোঁয়া’র! Star নাকি Zee, এগিয়ে কে? দেখুন TRP তালিকা ২) স্মল সেভিংস অ্যাকাউন্ট : ১৮ বছরের মধ্যে বৈধ কেওয়া...

এবার ঋণ, ক্রেডিট কার্ড নিলে বাড়বে বিপদ! বড় সিদ্ধান্ত RBI-র, বিপাকে জনতা

Image
নেশন হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে যে, আগামী দিনে ক্রেডিট কার্ড (Credit Card) বা কনজিউমার লোন (Consumer Loan) নেওয়ার ক্ষেত্রে জনগণকে কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে। মূলত, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) এখন ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানিগুলির (NBFC) জন্য কনজিউমার ক্রেডিট লোনের রিস্ক ওয়েট ২৫ শতাংশ বাড়িয়েছে। এর মানে হল, আনসিকিওর্ড লোনে ডুবে যাওয়ার আশঙ্কার আবহে ব্যাঙ্কগুলিকে এখন আগের চেয়ে ২৫ শতাংশ বেশি প্রভিশন করতে হবে। উল্লেখ্য যে, এখনও পর্যন্ত ব্যাঙ্ক এবং NBFC-গুলির জন্য কনজিউমার ক্রেডিটের রিস্ক ১০০ শতাংশ ছিল। যা এখন ১২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর আগে, অক্টোবরের মনিটারি পলিসিতে RBI গভর্নর শক্তিকান্ত দাস কনজিউমার ক্রেডিটের বিভিন্ন বিভাগে বিশাল বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং ব্যাঙ্কগুলিকে ঝুঁকির পরিস্থিতি তৈরি হলে তাদের নিজস্ব স্বার্থে অভ্যন্তরীণ যাচাই প্রক্রিয়া জোরদার করার পরামর্শ দিয়েছিলেন। তাই এটি একটি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। সার্কুলারে বলা হয়েছে, বাণিজ্যিক ব্যাঙ্কের কনজিউমার লোনের রিস্ক ওয়েট বৃদ্ধির মধ্যে ব্য...

নভেম্বরের মাঝেই হাসি ফুটল আমজনতার মুখে! লাফিয়ে কমল LPG সিলিন্ডারের দাম, জেনে নিন নতুন দর

Image
নেশন হান্ট ডেস্ক: আগামী বছরেই সম্পন্ন হবে লোকসভা নির্বাচন। তার আগে একাধিকবার LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম কমানোর পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের অগাস্টেই কমানো হয়েছিল রান্নার গ্যাসের দাম। তারপরে গত মাস অর্থাৎ অক্টোবরে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য কেন্দ্রীয় সরকার ভর্তুকির হার ১০০ টাকা বাড়িয়েছে। এরই মাঝে নভেম্বর অর্থাৎ চলতি মাসের মাঝেই ফের কমল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, লোকসভা ভোটের আগে গ্যাসের দাম নিয়ে বিরোধীরা প্রায়শই সুর চড়িয়েছে। তবে, নির্বাচনের আগে এই গ্যাস সিলিন্ডারের দামকেই “পাখির চোখ” করেছে সরকার। উল্লেখ্য যে, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি গত ১ অক্টোবর থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ২০০ টাকার বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। শুধু তাই নয়, ১ নভেম্বর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ফের ১০৩.৫ টাকা বাড়ানো হয়। আরও পড়ুন:  নেওয়া হচ্ছে না রিস্ক! ফাইনালের আগেই দল থেকে বাদ পড়বেন এই ভারতীয় তারকা? কি সিদ্ধান্ত রোহিতের? এমন পরিস্থিতিতে, বৃহস্পতিবার ফের একবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হল। এই বিষয়ে...

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, টাকা কামানোর জন্য দুর্দান্ত সুযোগ দিচ্ছে Tata, এভাবে হয়ে যান লাখপতি

Image
নেশন হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে যে, অপেক্ষার অবসান ঘটিয়ে এবার টাটা টেকের আইপিও (Tata Tech IPO) আসতে চলেছে। এই আইপিওটির জন্য গত কয়েক মাস ধরে অধীর আগ্রহে অপেক্ষা চলছিল। তবে, এবার এর তারিখ সামনে এসেছে। উল্লেখ্য যে, টাটা গ্রুপ ২০ বছর পর একটি আইপিও চালু করছে। জানা গিয়েছে, টাটা টেকের আইপিও সাবস্ক্রিপশনের জন্য আগামী ২২ নভেম্বর খোলা হবে এবং এর জন্য ২৪ নভেম্বর পর্যন্ত বিড করা যাবে। এই সম্পূর্ণ আইপিও অফার ফর সেল (OFS)-এর অধীনে আসবে। অর্থাৎ, এর মানে হল এই আইপিওতে নতুন কোনো ইস্যু থাকবে না। আইপিও-র মাধ্যমে তিনজন শেয়ারহোল্ডার তাদের কিছু শেয়ার বিক্রি করবেন। এর আগে আইপিওতে ৯.৫৭ কোটি শেয়ার বিক্রি হওয়ার কথা ছিল। যা এখন কমে দাঁড়িয়েছে ৬.০৮ কোটিতে। যার কারণে, সম্ভবত এটি আর ভারতের সবচেয়ে বড় আইপিও হবে না। তবে, কোম্পানিটি এখনও প্রাইস ব্যান্ড সম্পর্কে কোনো তথ্য শেয়ার করেনি। এমতাবস্থায়, প্রাইস ব্যান্ড ঘোষণা হলেই ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। কে কত শেয়ার বিক্রি করবে: অফার ফর সেলের মাধ্যমে, টাটা মোটরস ৪৬,২৭৫,০০০, Alpha TC Holding Private Limited ৯,৭১৬,৮৫৩ এবং Tata Capital G...

হার মানবে পাওয়ার ব্যাঙ্কও! একবার চার্জ দিলেই চলবে ৭৫ দিন, এই ফোনের ফিচার্স এবং দাম চমকে দেবে

Image
নেশন হান্ট ডেস্ক: চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড Unihertz খুব একটা জনপ্রিয় নয়। এই কোম্পানি বেশিরভাগই QWERTY কিবোর্ড যুক্ত ফোন বাজারে নিয়ে আসে। কিন্তু এবার কোম্পানি লঞ্চ করেছে শক্তিশালী ব্যাটারি যুক্ত একটি দুর্দান্ত স্মার্টফোন। এটি সেই একই কোম্পানি যেটি Unihertz Luna নামের একটি ফোন চালু করেছিল। যা ছিল Nothing Phone (1)-এর ক্লোন। এখন কোম্পানি তার দুর্ধর্ষ একটি স্মার্টফোন লঞ্চ করেছে। যেটি পাওয়ার ব্যাঙ্কের চেয়ে বেশি ব্যাটারি দেয়। ফোনটির নাম হল Unihertz Tank 3। বর্তমান প্রতিবেদনে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। ব্যাটারি: ফোনটির অন্যতম আকর্ষণ হল এর ব্যাটারি। এই 5G ফোনে রয়েছে 23,800mAh-এর শক্তিশালী ব্যাটারি। ফুল চার্জে এটি 1800 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম, 118 ঘন্টার কল, 98 ঘন্টার মিউজিক প্লেব্যাক, 48 ঘন্টার ভিডিও প্লেব্যাক এবং 38 ঘন্টার গেমিং ব্যাকআপ প্রদান করে। পাশাপাশি, এই ফোনটি 120W-এর ফাস্ট চার্জিংও সাপোর্ট করে। কোম্পানি দাবি করেছে, ফোনটি 90 মিনিটে 0 থেকে 90 শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারে। ফিচার্স: Unihertz Tank 3 একটি স্মার্টফোনে দুর্দান্ত ব্যাটারির পাশাপাশ...

দীপাবলিতে দুর্দান্ত উপহার নিয়ে এলেন আম্বানি! লঞ্চ হল মাত্র ২,৪৯৯ টাকার JioPhone Prima, ফিচার্স শুনলে চমকে যাবেন

Image
নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা হিসেবে বিবেচিত হচ্ছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) কোম্পানি Reliance Jio। মাত্র কয়েক বছরের মধ্যেই গ্রাহকমহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে এই সংস্থা। পাশাপাশি ইতিমধ্যেই, দেশজুড়ে 5G পরিষেবাও শুরু করেছে Reliance Jio। এমতাবস্থায়, গ্রাহকদের কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ প্ল্যান চমক সামনে আনে সংস্থাটি। সেই রেশ বজায় রেখেই এবার Reliance Jio তাদের 4G ফিচার ফোন JioPhone Prima লঞ্চ করেছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি। প্রথমেই জানিয়ে রাখি যে, কিছুদিন আগেই সংস্থার পক্ষ থেকে এই নতুন ফোনটিকে IMC 2023 (ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস) ইভেন্টে প্রথমবার সামনে আনা হয়। তবে এবার অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল JioPhone Prima। আরও পড়ুন:  এবার উড়বে ট্যাক্সি, ১.৫ ঘণ্টার সফর শেষ হবে ৭ মিনিটে! ভারতে কবে থেকে শুরু পরিষেবা? জানা গিয়েছে যে, এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২,৫৯৯ টাকা। এমতাবস্থায়, গ্রাহকেরা JioPhone Prima ফোনটি অফলাইন রিটেইল স্টোরের পাশাপাশি রিলায়েন্স ডিজিটাল সহ Jio মার্ট ইলেকট্রন...

Jio-Airtel নয়, এবার দীপাবলিতে বাজিমাত করল BSNL, মাত্র ১০৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি, হইচই গ্রাহকমহলে

Image
নেশন হান্ট ডেস্ক: যুগের সাথে পাল্লা দিয়ে বর্তমান সময়ে ক্রমশ বাড়ছে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা। এমতাবস্থায়, গ্রাহক সংখ্যা বাড়ছে টেলিকম সংস্থাগুলিরও (Telecom Companies)। গ্রাহকদের সুবিধার্থে প্রায়শই দুর্দান্ত সব রিচার্জ প্ল্যান সামনে আনে সংস্থাগুলি। যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে সবাইকে। সেই রেশ বজায় রেখেই এবার ভারত সঞ্চার নিগম লিমিটেড (Bharat Sanchar Nigam Limited) তথা BSNL একটি দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান গ্রাহকদের জন্য উপলব্ধ করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সরকারি এই টেলিকম সংস্থা যে রিচার্জ প্ল্যানটি সামনে এনেছে সেটির বৈধতা হল ৩৫ দিনের। যার জন্য গ্রাহকদের খরচ করতে হবে মাত্র ১০৭ টাকা। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। এই রিচার্জ প্ল্যানটি সেই সমস্ত গ্রাহকদের লাভবান করবে যাঁরা নিজেদের সিমকার্ডটি সক্রিয় রাখতে চান। অর্থাৎ, নম্বরটি সক্রিয় রাখার জন্য যাঁরা সস্তার রিচার্জ প্ল্যান খোঁজেন তাঁদের জন্য এই প্ল্যানটি একদম উপযুক্ত। আরও পড়ুন:  দীপাবলির আগেই মিলল সুখবর! PF অ্যাকাউন্টধারীরা পেলেন দুর্দান্ত উপহার, সামনে এল বড় আপডেট মিলবে একাধিক সুবিধা: আমরা এই ...

অবিশ্বাস্য! মাত্র ৫ বছরেই ১৪ লাখ! পোস্ট অফিসের দুর্দান্ত এই স্কিমটি জানেন কী? টাকা রাখলেই বাজিমাত

Image
নেশনহান্ট ডেস্ক : পোস্ট অফিসের একাধিক স্কিমে সুদ বৃদ্ধি হয়েছে অক্টোবর মাসে। পোস্ট অফিসের বিভিন্ন আকর্ষণীয় স্কিমগুলি দিয়ে থাকে অতিরিক্ত পরিমাণ সুদ। কিন্তু জানেন পোস্ট অফিসের এমন একটি স্কিম রয়েছে যেখানে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমালে আপনি পাঁচ বছর পর পেতে পারেন ১৪ লাখ টাকা পর্যন্ত? এই স্কিমটিকে রেকারিং ডিপোজিট স্কিম বলা হয়ে থাকে। আজকের এই প্রতিবেদনে আমরা রেকারিং ডিপোজিট স্কিম সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নেব। এই স্কিমে মাসিক কত টাকা জমা করলে আপনি পাঁচ বছর পর কত টাকা পেতে পারেন সেই হিসাবও আমরা জানাব। রেকারিং ডিপোজিট স্কিমে ৬.৭ শতাংশ সুদ বর্তমানে দেওয়া হয়ে থাকে। এই স্কিমে প্রতি মাসে সর্বনিম্ন ১০০ টাকা জমা করা যায়। ১০ টাকার গুনিতকে টাকা জমা করাও যায়। আরোও পড়ুন :  মাত্র ২০ হাজারে iPhone 14! অবাক লাগছে? অফার কিন্তু মাত্র কয়েকদিনের, কিভাবে কিনবেন ? এই স্কিমে জমার সর্বোচ্চ সীমা নেই। ন্যূনতম ৬ মাস এবং সর্বোচ্চ ১২ মাস এর টাকা একসাথে জমা দিলে আপনি পেয়ে যাবেন কিছু ছাড়। যদি আপনি মাসিক ১০০ টাকার স্কিমের টাকা ছমাসের জন্য দিয়ে দেন তাহলে পেয়ে যাবেন ১০ টাকার ছাড়। পোস্ট অফিসে...

ভুলে যান চাকরির চিন্তা, ঘরে বসে শুরু করুন এই ব্যবসা, মাসে আয় হবে মোটা টাকা

Image
নেশনহান্ট ডেস্ক : যে হারে দ্রব্যমূলক বৃদ্ধি পাচ্ছে তাতে শুধু চাকরি করে সংসার নির্বাহ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। আবার তরুণ প্রজন্মের অনেকে রয়েছেন যারা চাকরির বদলে ভরসা রাখছেন ব্যবসার উপর। কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে অনেকের প্রধান সমস্যার কারণ হয়ে দাঁড়ায় মুনাফা বা বিনিয়োগ। অনেকেই ভাবেন ব্যবসা শুরু করতে গেলে প্রয়োজন হয় মোটা বিনিয়োগের। আবার একশ্রেণীর মানুষের ভাবনা মোটা বিনিয়োগ ছাড়া ভালো মুনাফা আসা সম্ভব নয় ব্যবসা থেকে। কিন্তু বর্তমানে এমন বহু ব্যবসা রয়েছে যেগুলি আপনারা অত্যন্ত কম টাকায় শুরু করতে পারবেন। চলুন এক নজরে এমন কিছু ছোট বিজনেস আইডিয়া সম্পর্কে আপনাদের ধারণা দিই। ব্রেকফাস্ট জয়েন্ট: আপনারা ইচ্ছা করলেই খাদ্য ইন্ডাস্ট্রিতে নিজেদের অর্থ বিনিয়োগ করতে পারেন। খাদ্য ইন্ডাস্ট্রিতে প্রবেশ করা মানে মোটা টাকা বিনিয়োগ করে রেস্টুরেন্ট খোলা নয়। ছোট স্কেলের ফুড জয়েন্ট কিংবা ব্রেকফাস্ট জয়েন্টের ব্যবসা আপনার জন্য লাভদায়ক হতে পারে। ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট মেন্যুর সাথে অ্যাড-অন করতে পারেন ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট মেন্যুর। আরোও পড়ুন :  একটানা ১০ বার! পিছিয়ে গেল DA মামলার শুনানি, প্র...

করেছেন ৩০ হাজার কোটির স্ক্যাম, হয়েছে ওয়েব সিরিজও, এই ব্যক্তির কীর্তি জানলে হয়ে যাবেন "থ"

Image
নেশন হান্ট ডেস্ক: ২০২০ সালে OTT প্ল্যাটফর্মে মুক্তি পায় জনপ্রিয় ওয়েব সিরিজ (Web Series) “স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি”। যেখানে হর্ষদ মেহতার (Harshad Mehta) প্রায় ৫,০০০ কোটি টাকার কেলেঙ্কারির বিষয়টি তুলে ধরা হয়েছিল। যেটি প্রত্যক্ষ করার পর এই কেলেঙ্কারি সম্পর্কে অবাক হয়েছিলেন সকলেই। তবে, দেশের ইতিহাসের সবথেকে বড় স্ক্যামারের তকমা যাঁর কাছে রয়েছে তাঁর কীর্তি জানলে রীতিমতো উড়ে যাবে হুঁশ। ১০ বছরে ১৮ টি রাজ্য ও ৭২ টি শহর জুড়ে প্রায় ৩০ হাজার কোটি টাকার কেলেঙ্কারি করে দেশের অর্থনীতিকেই টলিয়ে দিয়েছিলেন ওই ব্যক্তি। সম্প্রতি তাঁকে ঘিরেও “স্ক্যাম ২০০৩-দ্য তেলগি স্টোরি” নামের একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে ওটিটিতে। এতক্ষণে তাঁর পরিচয় সম্পর্কে অনেকেই হয়তো সঠিক আন্দাজ করে ফেলেছেন। মূলত, আমরা আব্দুল করিম তেলগি (Abdul Karim Telgi)-র বিষয়েই বলছি। তাঁর হাজার হাজার কোটি টাকার এই কেলেঙ্কারি রীতিমতো ঘুম কেড়ে নিয়েছিল প্রতিটি মহলের। তিনি ভুয়ো স্ট্যাম্প পেপারের মাধ্যমে এই বিপুল অর্থের কেলেঙ্কারি ঘটান। যেটি পরিচিত রয়েছে ভুয়ো স্ট্যাম্প পেপার স্ক্যাম ২০০৩ বা তেলগি কেলেঙ্কারি নামে। বল...