Posts

Showing posts with the label Physical Education

পাঠ্যপুস্তক নিয়ে এবার বড়সড় পরিকল্পনা! স্কুলশিক্ষা দপ্তরের সিদ্ধান্তে কতটা লাভ হবে রাজ্যের পড়ুয়াদের ?

Image
নেশনহান্ট ডেস্ক : শারীরশিক্ষা ও কর্মশিক্ষার জন্য প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে স্তরে অভিন্ন বই ও পাঠক্রম থাকবে গোটা রাজ্য জুড়ে। রাজ্য সরকার গোটা রাজ্য জুড়েই অভিন্ন বই ও সিলেবাস তৈরি করতে তৎপর হয়েছে। বর্তমানে এই দুটি বিষয়ই পড়ানো হয় রাজ্যের (West Bengal) প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে। কিন্তু এই দুটি বিষয়ের নির্দিষ্ট পাঠ্যক্রম বা বই এতদিন পর্যন্ত চালু ছিল না পশ্চিমবঙ্গে। স্কুল শিক্ষা দপ্তরের পর্যবেক্ষণ এর ফলে বিভিন্ন স্কুলের পঠন-পাঠনের মধ্যে থাকছে না সাযুজ্য। তাই এই বিষয়টি নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতর এবার তৎপর হয়েছে এই দুটি বিষয় নিয়ে অভিন্ন পাঠ্যক্রম ও বই তৈরির ক্ষেত্রে। আরোও পড়ুন :  মাস গেলে মিলবে মোটা মাইনে, মাধ্যমিক পাশেই হবে বাজিমাত! প্রচুর কর্মী নিয়োগ এবার পোস্ট অফিসে দপ্তরের পরামর্শদাতা কমিটির সভাপতি উদয়ন বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিন্ন পাঠ্যক্রম না থাকার ফলে বহুদিন ধরেই সমস্যা হচ্ছিল। বিদ্যালয় শিক্ষা কমিশনার এই বিষয়টি নিয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। সেই পরিপ্রেক্ষিতে অভিন্ন পাঠ্যক্রম ও বই তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ...