Posts

Showing posts with the label Laxmi Puja

লক্ষ্মীপুজো আর পাঁচালি, এ যেন একে অপরের সমার্থক! জানেন, কেন এই পাঠ করা হয়?

Image
নেশনহান্ট ডেস্ক : হিন্দু শাস্ত্রে লক্ষ্মী দেবীকে সুখ-শান্তি-সম্পদের প্রতীক হিসেবে ধরা হয়। মনে করা হয় লক্ষী দেবীর আরাধনা করলে সংসারে অর্থের অভাব হয় না। কিন্তু লক্ষ্মী পাঁচালী পাঠ ছাড়া সম্পূর্ণ হয় না লক্ষ্মীপুজো। এবছর কোজাগরি লক্ষ্মীপুজো পালিত হচ্ছে ২৮ শে অক্টোবর। ভক্তি ভরে দেবীকে ডাকলে ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারেন না ভগবান। কিন্তু প্রত্যেক পুজোর কিছু নিয়ম ও নীতি থাকে। নিয়ম অনুযায়ী পুজো করলে ভক্তের উপর প্রসন্ন হন ভগবান। কোজাগরী লক্ষ্মীপুজোর (Laxmipuja) এমনই একটি গুরুত্বপূর্ণ রীতি হচ্ছে পাঁচালী পাঠ। লক্ষ্মী পাঁচালী পাঠ করা হয় লক্ষ্মীপুজোর শেষে। পুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটি। পাঁচালী পাঠ করলে ভক্তের উপর প্রসন্ন হন দেবী লক্ষ্মী। আরোও পড়ুন :  লক্ষ্মীপুজোর দিনে ভুলেও করবেন না এই ৫ টি কাজ! নাহলেই দেবী হবেন রুষ্ট, পড়বেন বড় বিপদে লক্ষ্মী দেবীর আহবান মন্ত্র উচ্চারণ করার পর মায়ের ঘটে বা চরণে পুষ্প নিবেদন করে শুরু হয় পুজো। পাঁচালী পাঠ করতে হয় হাতে ফুল নিয়ে। সবশেষে শঙ্খ বাজিয়ে মায়ের কাছে জানাতে হয় মনের প্রার্থনা। মনে করা হয় সব ধরনের অসুখ-বিসুখ থেকে মুক্তি পাওয়া যায় লক্ষ্...

কেন রাত্রিবেলা পুজো করা হয় মা লক্ষ্মীর? আসল রহস্য লুকিয়ে আছে 'কোজাগরী' নামেই

Image
নেশনহান্ট ডেস্ক : কিছুদিন আগেই সমাপ্তি ঘটেছে দুর্গোৎসবের। দুর্গোৎসবের পরেই আসে কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলার প্রতিটা ঘরে ঘরে মহা ধুমধাম করে পালিত হয় লক্ষ্মীপুজো। যেসব মন্ডপে দুর্গাপুজো পালিত হয়, সেই সব মণ্ডপে পালিত হয় লক্ষ্মী পুজোও। সব মিলিয়ে আজ বাংলার সব প্রান্তেই ফের একবার উৎসবের ছবি ফুটে উঠবে। প্রতিদিন বাংলার ঘরে ঘরে পূজিত হন দেবী লক্ষী (Laxmipuja)। তবে কোজাগরি পূর্ণিমার দিন বিশেষভাবে মাকে পুজো করা হয়। শাস্ত্র বলে দেবী লক্ষ্মী নাকি খুব অল্পতেই সন্তুষ্ট হন। তবে দেবী লক্ষীকে আহ্বান জানানোর জন্য রয়েছে বিশেষ কিছু রীতি ও নিয়ম। ২৮ অক্টোবর অর্থাৎ আজ শারদ পূর্ণিমা। আজকের দিনে পালিত হবে লক্ষ্মীপুজো। চন্দ্র দেবতা ও মা লক্ষ্মীর পুজো করা হয় শারদ পূর্ণিমার দিন। বলা হয় যদি দেবী লক্ষ্মীকে কোজাগরী পূর্ণিমার দিন পুজো করা হয় তাহলে তিনি প্রসন্ন হন। ‘কো জাগতী’ থেকে কোজাগরী শব্দটি এসেছে,  যায় আক্ষরিক অর্থ ‘কে জেগে আছো?’ কথিত আছে, কোজাগরি পূর্ণিমার দিন দেবী লক্ষ্মী স্বর্গ থেকে নেমে আসেন মর্ত্যে এবং তিনি বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ দেন সকলকে।  তবে যার বাড়ীর দরজা বন্ধ থাকে দেবী লক্ষী তার বাড়িতে প...