Posts

Showing posts with the label Mukesh Ambani

জমে উঠেছে টক্কর, ফ্রি ইন্টারনেটের ঘোষণা মাস্কের! পাল্টা চমক দিতে বড় প্রস্তুতি আম্বানির

Image
নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে ইন্টারনেট ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। আর সেই কারণেই হাই স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদানের দৌড়ে একের পর এক চমক নিয়ে আসছে সংস্থাগুলি। ইতিমধ্যেই ভারতে পরিষেবা শুরুর লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্কের (Elon Musk) সংস্থা স্টারলিঙ্ক (Starlink)। শুধু তাই নয়, ভারতে নিজেদের পরিষেবা শুরু করার আগে এবার মেক্সিকোতে ফ্রি ইন্টারনেটের ঘোষণা করেছে স্টারলিঙ্ক। ইতিমধ্যেই ওই দেশের সরকারের সাথে ৯০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে মাস্কের ওই সংস্থা। যার অধীনে, ২০২৬ সাল পর্যন্ত মেক্সিকোতে ফ্রি ইন্টারনেট পরিষেবা দেবে স্টারলিঙ্ক। আরও পড়ুন:  এবার ঋণ, ক্রেডিট কার্ড নিলে বাড়বে বিপদ! বড় সিদ্ধান্ত RBI-র, বিপাকে জনতা প্রসঙ্গত উল্লেখ্য যে, স্টারলিঙ্কের কাছে ৪,২০০-রও বেশি স্যাটেলাইট রয়েছে। পাশাপাশি, ভারতে পরিষেবা শুরু করার লক্ষ্যে টেলিকম দফতরের কাছেও চিঠি পাঠিয়েছে তারা। জানা গিয়েছে যে, দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে স্টারলিঙ্ক। তবে এখনও টেলিকম দফতর...

এবার স্টারলিঙ্ককে কিস্তিমাত করবে Jio! নয়া চমক আনছে আম্বানি, গ্রাহকদের বিরাট লাভের সম্ভাবনা

Image
নেশনহান্ট ডেস্ক :  ইলন মাস্কের (Elon Musk) স্টারলিংক এখন পাখির চোখ করেছে ভারতকে। বলা হচ্ছে, সব ঠিক থাকলে কেন্দ্রীয় সরকার আগামী বছরের মধ্যে ভারতে স্টারলিংককে প্রবেশের অনুমতি দিতে পারে। এমন পরিস্থিতিতে স্টারলিংককে কুপোকাত করতে নতুন সিদ্ধান্তের পথে হাঁটতে পারে জিও। মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছেলে আকাশ আম্বানি(Akash Ambani) বর্তমানে জিওর দায়িত্বে রয়েছেন। স্টারলিংককে মতো স্যাটেলাইট ভিক্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার কথা ভাবনা চিন্তা শুরু করেছে জিও। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকাশ আম্বানির সাথে ঘুরে দেখেন জিওস্পেস ফাইবার পরিষেবা। আরোও পড়ুন :  বড়সড় ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের! বদলে গেল মাধ্যমিকের দিনক্ষণ, মাথায় বাজ পড়ুয়াদের সম্প্রতি জিও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে বিপ্লব এনেছে দেশে। জিও এয়ার ফাইবার চালু করার মধ্য দিয়ে দেশে ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবার সূচনা হয়েছে। জিও মনে করছে এই পরিষেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও পোঁছে দেওয়া সম্ভব হবে ইন্টারনেট পরিষেবা। শুরুতে ৮ টি শহরে জিও তাদের এয়ার ফাইবার সার্ভিস দিচ্ছিল। আরোও পড়ুন :  চলে এল Jio Air F...

দীপাবলিতে দুর্দান্ত উপহার নিয়ে এলেন আম্বানি! লঞ্চ হল মাত্র ২,৪৯৯ টাকার JioPhone Prima, ফিচার্স শুনলে চমকে যাবেন

Image
নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা হিসেবে বিবেচিত হচ্ছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) কোম্পানি Reliance Jio। মাত্র কয়েক বছরের মধ্যেই গ্রাহকমহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে এই সংস্থা। পাশাপাশি ইতিমধ্যেই, দেশজুড়ে 5G পরিষেবাও শুরু করেছে Reliance Jio। এমতাবস্থায়, গ্রাহকদের কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ প্ল্যান চমক সামনে আনে সংস্থাটি। সেই রেশ বজায় রেখেই এবার Reliance Jio তাদের 4G ফিচার ফোন JioPhone Prima লঞ্চ করেছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি। প্রথমেই জানিয়ে রাখি যে, কিছুদিন আগেই সংস্থার পক্ষ থেকে এই নতুন ফোনটিকে IMC 2023 (ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস) ইভেন্টে প্রথমবার সামনে আনা হয়। তবে এবার অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল JioPhone Prima। আরও পড়ুন:  এবার উড়বে ট্যাক্সি, ১.৫ ঘণ্টার সফর শেষ হবে ৭ মিনিটে! ভারতে কবে থেকে শুরু পরিষেবা? জানা গিয়েছে যে, এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২,৫৯৯ টাকা। এমতাবস্থায়, গ্রাহকেরা JioPhone Prima ফোনটি অফলাইন রিটেইল স্টোরের পাশাপাশি রিলায়েন্স ডিজিটাল সহ Jio মার্ট ইলেকট্রন...

আম্বানির অ্যান্টিলিয়াকে তো সবাই চেনেন! চমকে দেবে আদানির বাড়িও, দাম জানলে হয়ে যাবেন অবাক

Image
নেশন হান্ট ডেস্ক: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাড়ি অ্যান্টিলিয়ার কথা কে না জানে। বিশ্বের সবচেয়ে দামি বাড়ির তালিকায় এর নাম রয়েছে। দেশের শ্ৰেষ্ঠ ধনী ব্যক্তি মুকেশ আম্বানির এই বাড়িটি দক্ষিণ মুম্বাই এলাকায় অবস্থিত। এদিকে, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, মোট সম্পদের নিরিখে দেশের শ্ৰেষ্ঠ ধনকুবেরদের তালিকায় মুকেশ আম্বানির পরেই রয়েছেন গৌতম আদানি (Gautam Adani)। কিন্তু তা সত্বেও, দেশের এই দ্বিতীয় ধনী ব্যক্তির বাড়ির কথা খুব কম মানুষই জানেন। উল্লেখ্য যে, গৌতম আদানি অধিকাংশ সময় গুজরাটের আহমেদাবাদে কাটান। পাশাপাশি, আদানি গ্রুপের সদর দপ্তরও রয়েছে গুজরাটের রাজধানী গান্ধীনগর থেকে অল্প দূরত্বে অবস্থিত আহমেদাবাদে। ওই শহরেই গৌতম আদানির “আদানি হাউস” নামের একটি বাংলা রয়েছে। এছাড়া কয়েক বছর আগে দিল্লির লুটিয়েন্স জোনে একটি বাংলো কিনেছিলেন গৌতম আদানি। সফদরজং এনক্লেভে আদানি গ্রুপের একটি গেস্ট হাউসও রয়েছে। আদানি হাউসের বিশেষত্ব: ওই শহরের নাভারংপুরা এলাকায় অবস্থিত গৌতম আদানির “আদানি হাউস” মিঠাক...

এবার হবে আসল ধামাকা! SBI'র সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আম্বানি, বিরাট লাভের মুখ দেখবেন গ্রাহকরা

Image
নেশনহান্ট ডেস্ক : এবার সবাইকে অবাক করে দিয়ে হাত মেলালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) ও মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রি। যারা নিত্যদিন কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে বড় চমক। শপিং স্যাভিদের কথা মাথায় রেখে এবার বড় সুবিধা আনতে চলেছে স্টেট ব্যাঙ্ক ও রিলায়েন্স। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার রিলায়েন্স রিটেইলের সহযোগিতায় রিলায়েন্স এসবিআই ক্রেডিট কার্ড চালু করল। এবার থেকে যে সকল গ্রাহকরা রিলায়েন্সের বিভিন্ন আউটলেট থেকে কেনাকাটা করবেন তারা পাবেন বড় ছাড় এই কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের মাধ্যমে। চলুন রিলায়েন্স ও এসবিআই এর ক্রেডিট কার্ড সম্পর্কে জেনে নেওয়া যাক। আরোও পড়ুন :  বড় পরিবর্তন স্বাস্থ্য সাথী কার্ডে! বেসরকারি হাসপাতালে এই সুবিধা এবার আর পাওয়া যাবে না রিলায়েন্স এসবিআই কার্ড এবং রিলায়েন্স এসবিআই কার্ড প্রাইম, এই দুটি কার্ড লঞ্চ করা হয়েছে মঙ্গলবার। গ্রাহকরা বার্ষিক ৩ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন রিলায়েন্স এসবিআই কার্ড প্রাইমের জন্য ও ১,০০,০০০ টাকা ব্যয় করতে পারবেন রিলায়েন্স এসবিআই কার্ডের জন্য। অনেক কিছুই আপনার...

এই কোটিপতিকেও গয়না বেচে মেটাতে হয়েছিল দেনা! অথচ বড়লোক ছিলেন মুকেশ আম্বানির থেকেও, চেনেন ?

Image
নেশনহান্ট ডেস্ক: কথায় বলে কারোর দিনই সবসময় সমান যায় না। একথা এখন মর্মে মর্মে বুঝতে পারছেন এক সময়ের নজরকাড়া বিত্তশালী ব্যক্তি অনিল আম্বানী। আজ থেকে বছর দশ বছর আগেও মুকেশ নয়– সবার আগে আসত অনিল আম্বানির (Anil Ambani) নাম। কিন্ত, সময়ের চাকা গড়িয়েছে। কালের নিয়মে শুধু যে ব্যাঙ্ক ব্যালেন্স কমেছে তাই নয়, একসময় দেনা মেটাতেও নিতে হয়েছে গয়না বিক্রির সিদ্ধান্ত। বর্তমানে আর্থিকভাবে খুবই দুর্দশাগ্রস্থ অনিল আম্বানিকে নিয়ে এখন প্রশ্ন উঠেছে এক সময় দাদার থেকেও ধনী থাকা অনিল আম্বানি কিভাবে পিছিয়ে পড়লেন ব্যবসার দিক দিয়ে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অবশ্য কিছুটা ফিরে তাকাতে হবে। আরোও পড়ুন :  খুবই কম খরচে সফর! নির্জনতায় মোড়া এ যেন এক পাহাড়ি স্বর্গ, এখানে গেলে দু’দিনেই এক্কেবারে ফ্রেশ আসলে দুই ভাইয়ের মধ্যে সমানভাবে ব্যবসা ভাগ হয়ে যায় ধীরুভাই আম্বানির (Dhirubhai Ambani) মৃত্যুর পর। পিতার মৃত্যুর পর দুই ভাই মিলে রিলায়েন্স ব্যবসা প্রসারিত করবে আশা করা হলেও তেমনটা হয়নি। ধীরু ভাইয়ের মৃত্যুর দু বছরের মধ্যে দুই ভাইয়ের তিক্ততা প্রকাশ্যে আসে। এই সমস্যার সমাধান করেন তার মা কোকিলাবেন ...