Posts

Showing posts with the label Liquified Petroleum Gas

দুর্দান্ত অফার! গ্যাস সিলিন্ডার কিনলেই এবার ডিসকাউন্ট পাবেন ৫০ টাকা, বুকিং করুন এই উপায়ে

Image
নেশনহান্ট ডেস্ক : বর্তমানে ভারতের অধিকাংশ বাড়িতেই রান্না হয় গ্যাস সিলিন্ডারের মাধ্যমে। তবে যতদিন গেছে ততই বৃদ্ধি পেয়েছে গ্যাস সিলিন্ডারের দাম। এই গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে এখন রীতিমতো নাস্তানাবুদ অবস্থা সাধারণ মানুষের। রান্নার গ্যাসের দাম কয়েক মাস আগেই পৌঁছেছিল ১২০০ টাকার কাছাকাছি। তবে কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসে ভর্তুকির ঘোষণা করে। ভর্তুকির পর বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৯২৯ টাকা। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের কলকাতায় একটি গ্যাস সিলিন্ডার কিনতে খরচ করতে হচ্ছে ৬২৯ টাকা। তবে আপনারা জানেন এর উপরেও আপনারা একটি অফার অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন ফ্ল্যাট ৫০ টাকার ছাড়? আরোও পড়ুন :  রিচার্জ করতে হবে না টানা ১ বছর! দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির Jio-Airtel, সোনায় সোহাগা গ্রাহকদের সরকারের পক্ষ থেকে যে ভর্তুকি দেওয়া হয়, তার বাইরেও অতিরিক্ত ৫০ টাকা ছাড় মিলতে পারে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং এর সময়। একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে গ্যাস বুকিং করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে ৫০ টাকা। আপনাদের বলে রাখি এই অফার শুরু হয়েছে...

সুখবর! আরোও সস্তা হচ্ছে রান্নার গ্যাস, ভোটের আগেই বড়সড় আপডেট কেন্দ্রের, কত হচ্ছে রেট?

Image
নেশনহান্ট ডেস্ক : সামনেই লোকসভা নির্বাচন । তাই লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কমতে চলেছে গ্যাস সিলিন্ডারের (Liquified Petroleum Gas) দাম। অগস্টেই এক দফায় কমেছিল রান্নার গ্যাসের দাম। তেমনি  অক্টোবরের শুরুতেই উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য ১০০ টাকা করে ভর্তুকি বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। এরই মাঝে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের কথা মাথায় রেখে গ্যাসের দাম কমানোর কথা জানিয়েছেন। উল্লেখ্য, এই সবের মাঝেই এলপিজি গ্যাস সিলিন্ডারের ওপরে ভর্তুকি কমানোর ঘোষণা করল বিজেপি। এর আগে অগস্টের শেষে সিলিন্ডার পিছু ২০০ টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। আরোও পড়ুন : রয়েছে লুকোনো ইতিহাস, দেখা মিলতে পারে ভূতেরও! বাংলার এই বাড়িকে ঘিরে আছে রোমাঞ্চকর কাহিনী সেই কারণেই ১,১২৯ টাকা থেকে ৯২৯ টাকা হয়েছে ঘরোয়া ১৪.২ কেজি ওজনের ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম। এবার উজ্জ্বলা যোজনার অধীনে ৩০০ টাকা ভর্তুকি দিয়ে  যারা  মাত্র ৬২৯ টাকায় গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন। তাদের জন্য এই ভর্তুকির পরিমাণই ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫০ টাকা করা হবে বলে বড় ঘোষণা করল বিজেপি সরকার। তার ফলে গ্যাস সিলিন্ডারের দ...

এবার ৫০০ টাকাও লাগবে না গ্যাস কিনতে! দীপাবলিতে রাজ্যবাসীকে দুর্দান্ত উপহার মুখ্যমন্ত্রীর

Image
নেশনহান্ট ডেস্ক: সামনে রয়েছে দেশের লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে পাখির যোগ করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ব্যস্ত আমজনতাকে খুশি করতে। কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকার একাধিক স্কিম নিয়ে আসছে জনগণের জন্য। এরমধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল রান্নার গ্যাসের দাম কমানোর একটি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বিভিন্ন সরকারের মধ্যে। গ্যাস সিলিন্ডারের দাম কমানো নিয়ে ইতিমধ্যেই বেশকিছু রাজ্য সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এবার এই রাজ্যের সরকার সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বড় সিদ্ধান্ত নিল। রান্নার গ্যাসের দাম নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে রয়েছে ক্ষোভ। গত কয়েক বছরে লাফিয়ে লাফিয়ে বেরেছে রান্নার গ্যাসের দাম। আরোও পড়ুন :  ব্যবহার না করলে কতদিনে নিষ্ক্রিয় হবে সিম? ডিলিট হয়ে যাবে WhatsApp’ও! বড়সড় ঘোষণা TRAI’র দাম বৃদ্ধি নিয়ে রীতিমত চিন্তায় সাধারণ মানুষ। তবে সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে কেন্দ্রীয় সরকার (Central Government) গত মাসে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার ঘোষণা করে। ভর্তুকির ফলে বর্তমানে ১৪.২ কেজির ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের (Domestic Gas Cylinder) দাম ৯০০ টাকার নিচে...

আরোও পাঁচ বছর ফ্রি রেশন! ৮০ কোটি মানুষকে উপহার প্রধানমন্ত্রীর, গ্যাস নিয়েও বড় ঘোষণা

Image
নেশনহান্ট ডেস্ক : আর মাত্র কয়েকদিন। তারপরেই ছত্তিশগড়ে বেজে উঠবে বিধানসভা নির্বাচনের বাদ্যি। শাসকদল থেকে শুরু করে বিরোধীরা এক ইঞ্চি জমিও ছাড়তে চান না কেউই। এবার সেই রাজ্যে গিয়েই ভোটের আগে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী জানিয়েছেন, আরও পাঁচ বছর দেশবাসীকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করবে কেন্দ্র। ছত্তিশগড়ের দুর্গ এলাকার একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।  প্রচারসভায় উপস্থিত জনতার উদ্দেশে মোদী বলেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও ৫ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।’’ আরোও পড়ুন :  জলের দামে টিকিট, কমছে খরচ! এবার সামান্য টাকায় ঘুরে আসুন ভাইজ্যাক এদিকে, মোদীর এই বক্তব্যের ঠিক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে একটি ইস্তাহার সামনে আসে। ‘মোদী কি গ্যারান্টি ২০২৩’ নামের সেই ইস্তাহারে স্বাস্থ্যবীমা প্রকল্প, রান্নার গ্যাসে ভর্তুকির প্রতিশ্রুতির সাথে সাথে রয়েছে রাজ্যের দরিদ্র মানুষকে বিনামূল্যে...

পুজোর আবহে দুঃসংবাদ! বাড়ল গ্যাসের দাম, কোন শহরে রেট কত?

Image
নেশনহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে বড় ধাক্কা। ১০০ টাকারও বেশি দাম বৃদ্ধি হল বাণিজ্যিক গ্যাসের। গোটা দেশজুড়ে নতুন এই দাম কার্যকর হতে চলেছে ১লা নভেম্বর থেকে। কেন্দ্রীয় সরকার অবশ্য জানিয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে তেল কোম্পানিগুলির পক্ষ থেকে। ছোট-বড় রেস্তরাঁ থেকে শুরু করে এলপিজি চালিত গাড়িতে ব্যবহৃত হয় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার ফলে এই ক্ষেত্রগুলিতে প্রভাব পড়তে চলেছে। আজ অর্থাৎ বুধবার থেকেই নতুন দামে গ্যাস সিলিন্ডার কিনতে হবে দেশের প্রত্যেকটি শহরের বাসিন্দাদের। দাম বৃদ্ধির পর ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় ১৯৪৩ টাকা হয়েছে। দিল্লিতে নতুন দাম দাঁড়িয়েছে ১৮৩৩ টাকা। আরোও পড়ুন :  চাকরিপ্রার্থীদের জন্য এবার ‘কল্পতরু’ সরকার! এই পদগুলি হবে কর্মী নিয়োগ, মিস করলেই বড় লস ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস মুম্বাইতে ১৭৮৫ টাকায় বিক্রি হচ্ছে আজ থেকে। আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার বেঙ্গালুরুতে ১৯১৪.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১৯৯৯.৫০ টাকায় বিক্রি হচ্ছে। এই নিয়ে গত দু মাসে দ্বিতীয়বার দাম বৃদ্ধি হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের...

বাড়তে পারে LPG'র ভর্তুকি! দিপাবলীর আগেই নয়া আপডেট, আমজনতার কপাল খোলার ইঙ্গিত

Image
নেশনহান্ট ডেস্ক : সামনে লোকসভা নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে এখন একাধিক রাজ্যের সরকার ও কেন্দ্রীয় সরকার বিভিন্ন জনমুখী প্রকল্প সামনে আছে। আসন্ন কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন ও আগামী বছরের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমায়। এক দফা রান্নার গ্যাসের দাম কমেছিল গত আগস্ট মাসে। অন্যদিকে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের অতিরিক্ত ১০০ টাকা ভর্তুকি বৃদ্ধি করা হয় অক্টোবরে। অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি বৃদ্ধি পায় গত ১লা অক্টোবর। ভর্তুকিহীন বাণিজ্যিক সিলিন্ডারের দাম একলাফে ২০৩.৫ টাকা বেড়ে যায় কলকাতায়।  আরোও পড়ুন :  ধূমপায়ীদের মাথায় বাজ! এবার ট্রেনে লুকিয়ে সিগারেট ধরালেই বিপদ, থেমে যাবে ‘নিজে থেকেই’ কলকাতায় ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাসের বর্তমান দাম ১,৮৩৯.৫ টাকা। অক্টোবরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলেও বৃদ্ধি পায়নি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম। আগস্টে ঘরোয়া গ্যাস সিলিন্ডার ২০০ টাকা ভর্তুকি ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম কমে ৯২৯ টাকা হয়। আরোও পড়...