Posts

Showing posts with the label Bansberia

তৈরী ষঠচক্রের তত্ত্বে! বন্ধ হয়ে যাচ্ছে ২০৯ বছরের বলিপ্রথা, চর্চা শুরু এই মন্দিরকে ঘিরে

Image
নেশনহান্ট ডেস্ক : বাঁশবেড়িয়ায় জন্ম গ্রহণ করেছিলেন প্রখ্যাত কবি পিনাকী ঠাকুর এবং নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই জায়গাটির রন্ধে রন্ধ্রে মিশ্রিত রয়েছে ইতিহাস ও পুরাতত্ত্বের এক আশ্চর্য গাঁথা। সাহিত্য প্রেমীদের পাশাপাশি পর্যটকদের কাছেও এই জায়গাটি বেশ জনপ্রিয়। তবে বাঁশবেড়িয়া নামটা শুনলেই আমাদের প্রথম যে কথাটি মনে আসে সেটি হল হংসেশ্বরী মন্দির। ৭০ ফুটের সুবিশাল এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীর মাহাত্ম্য ছড়িয়ে পড়েছিল দ্রুত। রামকৃষ্ণ থেকে শুরু করে শত শত সাধক এখানে ছুটে এসেছেন মায়ের টানে। মা হংসেশ্বরীর পুজো পা দিয়েছে ২০৯ বছরে। হংসেশ্বরীর টানে প্রতি বছর কালীপুজোর সময় হাজার হাজার ভক্ত আসেন এখানে। ভক্তরা দেবীকে বিপত্তারিণী বলে মানেন। আরোও পড়ুন :  আবারও আসরে নামছে ইডি! কুন্তলের বিরুদ্ধে বড়সড় অ্যাকশন, গ্রেপ্তারির ১০ মাস পর কী প্ল্যান এখন? তন্ত্র মতে পুজো হয় এখানে। ছাগ বলির সাথে মোষবলির জন্য পুজোর রাতে এখান দিয়ে বয়ে যায় রক্ত গঙ্গা। তবে এ বছর বদলাতে চলেছে শতাব্দী প্রাচীন এই রীতি। এই পুজোর দায়িত্বে থাকা রাজ পরিবারের সদস্যরা এ বছর থেকে তুলে দিচ্ছেন বলি প্রথা। নৃসিংহদেব রায়ের হাত ধরে নির...