Posts

Showing posts with the label Kolkata Municipal Corporation

রেকর্ড গড়লেও সন্তুষ্ট নয় মেয়র! কর আদায়ে 'টার্গেট' সেট পুরসভার, পুর পরিষেবায় কী গতি বাড়বে?

Image
নেশনহান্ট ডেস্ক: কর আদায়ের ক্ষেত্রে এবার নতুন রেকর্ড তৈরী করল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম অবশ্য বরাবরই কর আদায়ের উপর জোর দিয়েছেন। শুধু তাই নয়, কড়া নির্দেশ গিয়েছে আধিকারিকদের কাছেও। এই বছর কর আদায়ের ক্ষেত্রে গত বছরের তুলনায় ৩০% বৃদ্ধি করে নতুন রেকর্ড গড়েছে কলকাতা পুরসভা। অবশ্য বলা বাহুল্য নয়া রেকর্ড নিয়ে খুব একটা খুশি নন মেয়র। তার বক্তব্য কর আদায়ের পরিমাণ ১০০ শতাংশ করতে হবে। পুজোর ছুটির পরে এই বিষয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন ফিরহাদ হাকিম। যেহেতু শোচনীয় পুরসভার আর্থিক অবস্থা আর মেয়র নিজেই কর রাজস্ব বিভাগের দায়িত্বে রয়েছেন, তাই তিনি চাইছেন এই সমস্ত কর খেলাপিদের কাছ থেকে বকেয়া আদায় করা হোক। আরোও পড়ুন :  ভুলে যান শীতের কথা! দক্ষিণবঙ্গ এবার ভাসবে বৃষ্টিতে, তোলপাড় করা ওয়েদার আপডেট পুজোর আগে থেকেই অবশ্য এই বিষয়টিকে নিয়ে চর্চা চলছে পুরসভার অন্দরে। জানা গিয়েছে, ২০২২–২৩ অর্থবর্ষে অর্থাৎ গত বছর অক্টোবর পর্যন্ত সম্পত্তিকর আদায় হয়েছিল ৮০০ কোটি টাকা। আর চলতি অর্থবর্ষে এই সময়ের মধ্যেই আদায় হয়েছে ১০৪০ কোটি টাকা। তবে,আরও তিন চার মাস রয়েছে চলতি অর্...

মোটা টাকা মাইনে, প্রচুর কর্মী নিয়োগ কলকাতা পুরসভায়! কপাল খুলবে চাকরিপ্রার্থীদের

Image
নেশনহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে বড় খবর চাকরিপ্রার্থীদের জন্য। আপনিও যদি চাকরির সন্ধানে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। আজকে আমরা কলকাতা পুরসভায় কর্মী নিয়োগের ব্যাপারে বিস্তারিত জানাব। কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে কলকাতা পুরসভার অফিসিয়াল ওয়েবসাইটে। রাজ্যের স্থায়ী বসবাসকারীরা এই পদে আবেদন জানাতে পারবেন। স্থানীয় অর্থাৎ বাংলা ভাষায় কথা বলতে পারা আবশ্যিক এই পদে আবেদনের জন্য। কোন পদে নিয়োগ: মেডিক্যাল অফিসার মোট শূন্য পদের সংখ্যা: ২৪টি আরোও পড়ুন :  দীপাবলির আগেই কর্মীদের চমকে দিল এই সংস্থা! উপহার হিসেবে মিলল রয়্যাল এনফিল্ড, ভাইরাল ভিডিও পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা: মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে। এক বছরের ইন্টার্নশিপ এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশনও থাকতে হবে প্রার্থীর। বয়স: ৬৭ বছর পর্যন্ত বয়সীরা আবেদনের যোগ্য আরোও পড়ুন :  এই কালিপুজোয় লাগে না পুরোহিত! অবাক হচ্ছেন? ক্ষীরপাইয়ের মা’কে দেখতে ভিড় জমান ভক্তরা… মাসিক বেতন: এই পদের জন্য মাসিক ২৪ হাজার টাকা বেতন দে...

এবার বাড়িতে জলের সংযোগ নিলে মিটার বসানো বাধ্যতামূলক! নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার

Image
নেশনহান্ট ডেস্ক: জল অপচয় রীতিমত একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কলকাতা পুরসভার কাছে। জলের অপচয় রুখতে পুরসভার পক্ষ থেকে কয়েক বছর আগে বাড়িতে বাড়িতে মিটার বসানোর কাজ শুরু হয়। ইতিমধ্যেই সেই কাজ সম্পন্ন হয়েছে পুরসভার ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডে। মিটার বসানোর পর মিলেছে ইতিবাচক ফল। পুরসভা দাবি করছে মিটার বসানোর পর ওই ওয়ার্ডগুলোতে রোখা গেছে ৫২ শতাংশ পর্যন্ত জলের অপচয়। এমন অবস্থায় কলকাতা শহরে জল অপচয় রুখতে কলকাতা পুরসভার পক্ষ থেকে নেওয়া হল নয়া সিদ্ধান্ত। এবার থেকে নতুন জলের সংযোগ নিলে বাধ্যতামূলকভাবে বসাতে হবে মিটার। পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এই ব্যাপারে জানিয়েছেন। তবে সাধারণ মানুষের আশঙ্কা মিরার বসালেই দিতে হবে জলকর। ফিরহাদ হাকিম সেই আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে স্পষ্ট ভাবে বলেছেন, “জলের অপচয় বন্ধ করাই কলকাতা পুরসভার প্রধান লক্ষ্য। সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” মেয়র আশ্বস্ত করে সবাইকে বলেছেন জলকর নেওয়া বা জল অপচয় হলে জরিমানা নেওয়া তাদের উদ্দেশ্য নয়। আরোও পড়ুন :  ট্রাকের পিছনে কেন বড়ো করে “Horn OK Please” লেখা হয়? জানুন, নেপথ্যের আসল কারণ মেয়রের কথায় প্...