বাড়িতে বসেই এক্কেবারে আরামের ব্যবসা! প্রায় লাখ টাকার কাছাকাছি ইনকাম, বিক্রি নিয়েও চাপ নেই
নেশনহান্ট ডেস্ক: অনেকেই রয়েছেন যারা স্বাধীনভাবে উপার্জন করতে পছন্দ করেন। স্বাধীনভাবে উপার্জন বলতে ব্যবসাকে বোঝায়। তবে ব্যবসার ক্ষেত্রে মূল সমস্যা হয়ে দাঁড়ায় মূলধন। আবার অনেকে ভাবেন ব্যবসায় উৎপাদিত পণ্য কোথায় বিক্রি করবেন। কিন্তু বর্তমানে এমন এক ধরনের বিজনেস মডেল রয়েছে যার মাধ্যমে আপনি ঘরে বসে এই ব্যবসা করে পণ্য বিক্রি করতে পারেন সংস্থার কাছে। এই সংস্থা আপনার থেকে উৎপাদিত পণ্য কিনে নিয়ে আপনাকে দাম দিয়ে দেবে। অর্থাৎ আপনার উৎপাদিত পণ্য বিক্রি করার চিন্তা থাকবে না। আমাদের দেশে ধূপকাঠির ব্যবসা বেশ জনপ্রিয়। ধূপকাঠির চাহিদা আমাদের দেশে চোখে পড়ার মতো। বর্তমানে যন্ত্রের মাধ্যমে ধূপকাঠি তৈরি করা হয়। আপনারা ঘরে বসেই এই ধূপকাঠি তৈরির ব্যবসা শুরু করতে পারেন। আরোও পড়ুন : শীতে দিঘা যাওয়ার প্ল্যান? সাবধান! জারি হল নয়া নির্দেশিকা, না মানলেই বাড়বে বিপদ ধূপকাঠি কোম্পানিগুলি এই ধরনের মেশিন সরবরাহ করবে আপনাকে। এরপর সেই মেশিনের সাহায্যে আপনাকে তৈরি করতে হবে ধূপকাঠি। ধূপকাঠি তৈরীর যন্ত্রপাতি ও প্রয়োজনীয় উপকরণ আপনাকে কোম্পানি দেবে। বাড়ি বসেই আপনাকে যন্ত্রের মাধ্যমে তৈরি করতে হবে ধূপকাঠি...