Posts

Showing posts with the label Price

দুর্দান্ত অফার! গ্যাস সিলিন্ডার কিনলেই এবার ডিসকাউন্ট পাবেন ৫০ টাকা, বুকিং করুন এই উপায়ে

Image
নেশনহান্ট ডেস্ক : বর্তমানে ভারতের অধিকাংশ বাড়িতেই রান্না হয় গ্যাস সিলিন্ডারের মাধ্যমে। তবে যতদিন গেছে ততই বৃদ্ধি পেয়েছে গ্যাস সিলিন্ডারের দাম। এই গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে এখন রীতিমতো নাস্তানাবুদ অবস্থা সাধারণ মানুষের। রান্নার গ্যাসের দাম কয়েক মাস আগেই পৌঁছেছিল ১২০০ টাকার কাছাকাছি। তবে কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসে ভর্তুকির ঘোষণা করে। ভর্তুকির পর বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৯২৯ টাকা। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের কলকাতায় একটি গ্যাস সিলিন্ডার কিনতে খরচ করতে হচ্ছে ৬২৯ টাকা। তবে আপনারা জানেন এর উপরেও আপনারা একটি অফার অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন ফ্ল্যাট ৫০ টাকার ছাড়? আরোও পড়ুন :  রিচার্জ করতে হবে না টানা ১ বছর! দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির Jio-Airtel, সোনায় সোহাগা গ্রাহকদের সরকারের পক্ষ থেকে যে ভর্তুকি দেওয়া হয়, তার বাইরেও অতিরিক্ত ৫০ টাকা ছাড় মিলতে পারে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং এর সময়। একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে গ্যাস বুকিং করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে ৫০ টাকা। আপনাদের বলে রাখি এই অফার শুরু হয়েছে...

বড়সড় বদল পেট্রোল-ডিজেলের দামে! একাধিক শহরে মূল্য নামল 100 টাকার নিচে, কলকাতায় কত ?

Image
নেশনহান্ট ডেস্ক : দেশজুড়ে এখন উৎসবের মরশুম। দুর্গাপুজো, দিওয়ালি কেটে গেলেও এগিয়ে আসছে ছটপুজো, জগদ্ধাত্রীপুজোর দিন। আর বছরের এই কটা দিন নানান জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে আমজনতার। এমন সময় যদি গাড়ি নিয়ে বেরনোর থাকে, তাহলে নজরে রেখে দিন আজ কোথায় কত পেট্রোল ডিজেলের দর। ইতিমধ্যেই ভারতের জ্বালানি সংস্থাগুলোর তরফে শনিবারের পেট্রোপণ্যের দাম ঘোষণা করা হয়েছে। দেশের বহু জায়গাতেই পেট্রোল-ডিজেলের দামে বদল এসেছে। বেশ কয়েকটি জায়গায় দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের, আবার কয়েকটি জায়গাতে সস্তাও হয়েছে। আসলে, জ্বালানি তেলের উপর নেওয়া করের হার আলাদা হওয়ার জন্য পেট্রোল ডিজেলের মূল্যে হেরফের হয়। আরোও পড়ুন :  লক্ষ্মীর ভান্ডার এখন অতীত! একধাক্কায় পাবেন ২৫০০ টাকা, নয়া প্রকল্প নিয়ে হাজির পশ্চিমবঙ্গ সরকার বলা বাহুল্য, প্রতি 15 দিনে পেট্রল ও ডিজেলের দাম পরিবর্তিত হলে, জ্বালানির দামে বড় পার্থক্য তৈরি হয়। সাধারণ মানুষের উপর সেইকারণে চাপ পড়তে শুরু করে। আজ দেশের বেশ কয়েকটি শহরে পেট্রল ও ডিজেলের দাম 100 টাকার নিচে নেমে গিয়েছে। চলুন, শনিবার দেশের বিভিন্ন শহরে পেট্রল এবং ডিজেলের দাম জেনে নেওয়া ...

নভেম্বরের মাঝেই হাসি ফুটল আমজনতার মুখে! লাফিয়ে কমল LPG সিলিন্ডারের দাম, জেনে নিন নতুন দর

Image
নেশন হান্ট ডেস্ক: আগামী বছরেই সম্পন্ন হবে লোকসভা নির্বাচন। তার আগে একাধিকবার LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম কমানোর পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের অগাস্টেই কমানো হয়েছিল রান্নার গ্যাসের দাম। তারপরে গত মাস অর্থাৎ অক্টোবরে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য কেন্দ্রীয় সরকার ভর্তুকির হার ১০০ টাকা বাড়িয়েছে। এরই মাঝে নভেম্বর অর্থাৎ চলতি মাসের মাঝেই ফের কমল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, লোকসভা ভোটের আগে গ্যাসের দাম নিয়ে বিরোধীরা প্রায়শই সুর চড়িয়েছে। তবে, নির্বাচনের আগে এই গ্যাস সিলিন্ডারের দামকেই “পাখির চোখ” করেছে সরকার। উল্লেখ্য যে, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি গত ১ অক্টোবর থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ২০০ টাকার বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। শুধু তাই নয়, ১ নভেম্বর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ফের ১০৩.৫ টাকা বাড়ানো হয়। আরও পড়ুন:  নেওয়া হচ্ছে না রিস্ক! ফাইনালের আগেই দল থেকে বাদ পড়বেন এই ভারতীয় তারকা? কি সিদ্ধান্ত রোহিতের? এমন পরিস্থিতিতে, বৃহস্পতিবার ফের একবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হল। এই বিষয়ে...

লম্বা লাইনে দাঁড়িয়ে ক্রেতারা,উপচে পড়া ভিড় সোনার দোকানে! ভাইফোঁটায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু ?

Image
নেশনহান্ট ডেস্ক : এখন গোটা দেশে রয়েছে উৎসবের আমেজ। দুর্গাপুজো, ধনতেরাস, কালী পুজো পেরিয়ে সামনে আবার রয়েছে ছট পুজো। উৎসব মানেই ভারতীয়দের মধ্যে কেনাকাটার একটা জোয়ার লক্ষ্য করা যায়। ধনতেরাসের সময় সোনা-রূপো কেনার চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পায় আমাদের দেশে। অনেকেই বিশ্বাস করেন ধনতেরাসের সময় সোনা-রুপা কিনলে সংসারের শ্রী বৃদ্ধি হয়। ধনতেরাসের পর আজ ভাইফোঁটা। ভাই-বোনের এই মিলন উৎসবে অনেকেই সোনা-রুপোর গহনা কিনে থাকেন। আজ অর্থাৎ বুধবার ভাইফোঁটার দিন সোনার বাজার কিন্তু বেশ চাঙ্গা রয়েছে। সবথেকে বড় খবর আজ সোনার দাম বৃদ্ধি হয়নি। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ ৫৫ হাজার ৫৫০ টাকা। সোনার দাম মঙ্গলবারও একই ছিল। অর্থাৎ আজ ভাইফোঁটার দিনও পরিবর্তন আসেনি সোনার দামে। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার গ্রাম আজ ৬০ হাজার ৬০০ টাকা। অর্থাৎ মঙ্গলবারের মতই দাম রয়েছে বুধবারেও। সোনার পাশাপাশি আজ দাম অপরিবর্তিত রয়েছে রুপোর। আরোও পড়ুন :  স্রেফ বাচ্চার জন্য বিয়ে করেছিলেন সইফ! এত বছর পর পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্ফোরক করিনা আজ কলকাতায় ১ কেজি রুপোর দাম ৭৩ হাজার টাকা। কলকাতায় দিওয়ালির দিন অর্থাৎ সোমবার এক কিলো...

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, টাকা কামানোর জন্য দুর্দান্ত সুযোগ দিচ্ছে Tata, এভাবে হয়ে যান লাখপতি

Image
নেশন হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে যে, অপেক্ষার অবসান ঘটিয়ে এবার টাটা টেকের আইপিও (Tata Tech IPO) আসতে চলেছে। এই আইপিওটির জন্য গত কয়েক মাস ধরে অধীর আগ্রহে অপেক্ষা চলছিল। তবে, এবার এর তারিখ সামনে এসেছে। উল্লেখ্য যে, টাটা গ্রুপ ২০ বছর পর একটি আইপিও চালু করছে। জানা গিয়েছে, টাটা টেকের আইপিও সাবস্ক্রিপশনের জন্য আগামী ২২ নভেম্বর খোলা হবে এবং এর জন্য ২৪ নভেম্বর পর্যন্ত বিড করা যাবে। এই সম্পূর্ণ আইপিও অফার ফর সেল (OFS)-এর অধীনে আসবে। অর্থাৎ, এর মানে হল এই আইপিওতে নতুন কোনো ইস্যু থাকবে না। আইপিও-র মাধ্যমে তিনজন শেয়ারহোল্ডার তাদের কিছু শেয়ার বিক্রি করবেন। এর আগে আইপিওতে ৯.৫৭ কোটি শেয়ার বিক্রি হওয়ার কথা ছিল। যা এখন কমে দাঁড়িয়েছে ৬.০৮ কোটিতে। যার কারণে, সম্ভবত এটি আর ভারতের সবচেয়ে বড় আইপিও হবে না। তবে, কোম্পানিটি এখনও প্রাইস ব্যান্ড সম্পর্কে কোনো তথ্য শেয়ার করেনি। এমতাবস্থায়, প্রাইস ব্যান্ড ঘোষণা হলেই ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। কে কত শেয়ার বিক্রি করবে: অফার ফর সেলের মাধ্যমে, টাটা মোটরস ৪৬,২৭৫,০০০, Alpha TC Holding Private Limited ৯,৭১৬,৮৫৩ এবং Tata Capital G...

হার মানবে পাওয়ার ব্যাঙ্কও! একবার চার্জ দিলেই চলবে ৭৫ দিন, এই ফোনের ফিচার্স এবং দাম চমকে দেবে

Image
নেশন হান্ট ডেস্ক: চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড Unihertz খুব একটা জনপ্রিয় নয়। এই কোম্পানি বেশিরভাগই QWERTY কিবোর্ড যুক্ত ফোন বাজারে নিয়ে আসে। কিন্তু এবার কোম্পানি লঞ্চ করেছে শক্তিশালী ব্যাটারি যুক্ত একটি দুর্দান্ত স্মার্টফোন। এটি সেই একই কোম্পানি যেটি Unihertz Luna নামের একটি ফোন চালু করেছিল। যা ছিল Nothing Phone (1)-এর ক্লোন। এখন কোম্পানি তার দুর্ধর্ষ একটি স্মার্টফোন লঞ্চ করেছে। যেটি পাওয়ার ব্যাঙ্কের চেয়ে বেশি ব্যাটারি দেয়। ফোনটির নাম হল Unihertz Tank 3। বর্তমান প্রতিবেদনে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। ব্যাটারি: ফোনটির অন্যতম আকর্ষণ হল এর ব্যাটারি। এই 5G ফোনে রয়েছে 23,800mAh-এর শক্তিশালী ব্যাটারি। ফুল চার্জে এটি 1800 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম, 118 ঘন্টার কল, 98 ঘন্টার মিউজিক প্লেব্যাক, 48 ঘন্টার ভিডিও প্লেব্যাক এবং 38 ঘন্টার গেমিং ব্যাকআপ প্রদান করে। পাশাপাশি, এই ফোনটি 120W-এর ফাস্ট চার্জিংও সাপোর্ট করে। কোম্পানি দাবি করেছে, ফোনটি 90 মিনিটে 0 থেকে 90 শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারে। ফিচার্স: Unihertz Tank 3 একটি স্মার্টফোনে দুর্দান্ত ব্যাটারির পাশাপাশ...

Jio-Airtel নয়, এবার দীপাবলিতে বাজিমাত করল BSNL, মাত্র ১০৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি, হইচই গ্রাহকমহলে

Image
নেশন হান্ট ডেস্ক: যুগের সাথে পাল্লা দিয়ে বর্তমান সময়ে ক্রমশ বাড়ছে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা। এমতাবস্থায়, গ্রাহক সংখ্যা বাড়ছে টেলিকম সংস্থাগুলিরও (Telecom Companies)। গ্রাহকদের সুবিধার্থে প্রায়শই দুর্দান্ত সব রিচার্জ প্ল্যান সামনে আনে সংস্থাগুলি। যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে সবাইকে। সেই রেশ বজায় রেখেই এবার ভারত সঞ্চার নিগম লিমিটেড (Bharat Sanchar Nigam Limited) তথা BSNL একটি দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান গ্রাহকদের জন্য উপলব্ধ করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সরকারি এই টেলিকম সংস্থা যে রিচার্জ প্ল্যানটি সামনে এনেছে সেটির বৈধতা হল ৩৫ দিনের। যার জন্য গ্রাহকদের খরচ করতে হবে মাত্র ১০৭ টাকা। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। এই রিচার্জ প্ল্যানটি সেই সমস্ত গ্রাহকদের লাভবান করবে যাঁরা নিজেদের সিমকার্ডটি সক্রিয় রাখতে চান। অর্থাৎ, নম্বরটি সক্রিয় রাখার জন্য যাঁরা সস্তার রিচার্জ প্ল্যান খোঁজেন তাঁদের জন্য এই প্ল্যানটি একদম উপযুক্ত। আরও পড়ুন:  দীপাবলির আগেই মিলল সুখবর! PF অ্যাকাউন্টধারীরা পেলেন দুর্দান্ত উপহার, সামনে এল বড় আপডেট মিলবে একাধিক সুবিধা: আমরা এই ...

একবার ফুল ট্যাঙ্ক করলেই ৮৫৩ কিমি ছুটবে এই গাড়ি! দাম মাত্র ৫.৩ লক্ষ টাকা, চমকে দেবে এটির ফিচার্স

Image
নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে যতই বৃদ্ধি পাচ্ছে ব্যক্তিগত গাড়ির (Private Cars) সংখ্যা। এদিকে, গ্রাহকদের চাহিদার ওপর ভর করে এবং খরচের দিকটি মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ গাড়ি নিয়ে আসছে সংস্থাগুলি। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি গাড়ির প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি ইতিমধ্যেই ভারতের সর্বোচ্চ মাইলেজ প্রদানকারী গাড়ি হিসেবে বিবেচিত হচ্ছে। এই গাড়িটি হল Maruti Suzuki Celerio। গাড়িটি 1 লিটার পেট্রোলে 26.68 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর মানে হল, আপনি যদি এই গাড়ির ট্যাঙ্ক ফুল করেন সেক্ষেত্রে আপনি পেট্রোল না ভরে ৮৫৩ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। উল্লেখ্য যে, Maruti Suzuki Celerio-র দাম 5.37 লক্ষ টাকা থেকে শুরু হয়। Maruti Suzuki Celerio: এই গাড়িটিতে রয়েছে 1.0 লিটারের পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি 66 হর্সপাওয়ার এবং 89 নিউটন মিটার টর্ক প্রদান করে। পাশাপাশি, ইঞ্জিনটি 5-স্পিড ম্যানুয়াল বা 5-স্পিড অটোমেটিক গিয়ারবক্স সহ উপলব্ধ হয়। তবে, অটোমেটিক গিয়ারবক্স শুধুমাত্র VXi এবং ZXi ভেরিয়েন্টে রয়েছে। সংস্থাটি জানিয়েছে যে, Celerio-র মাইলেজ প্রতি লিটার...

গাড়ি চালানোর আগে আজই ইনস্টল করুন Jio-র এই দুর্দান্ত ডিভাইস, ঘুম উড়বে চোরেদেরও

Image
নেশন হান্ট ডেস্ক: ইতিমধ্যেই Jio আনুষ্ঠানিকভাবে ভারতে তার JioMotive ডিভাইস লঞ্চ করেছে। এটি গাড়ির জন্য কোম্পানির নতুন সাশ্রয়ী মূল্যের একটি অ্যাক্সেসারিজ। এটির নাম হল JioMotive (2023) এবং এটি গাড়ির OBD পোর্টের সাথে সংযোগ স্থাপন করে প্লাগ-এন-প্লে ডিভাইস হিসেবে কাজ করে। এই ডিভাইসটি ব্যবহার করার মাধ্যমে, গাড়ির মালিকরা নিশ্চিন্ত থাকতে পারেন। কারণ, এই ডিভাইস ব্যবহার করলে আর চুরির চিন্তা থাকবে না। গাড়ির মালিকরা এই ডিভাইসের সাথে 4G GPS ট্র্যাকার, রিয়েল-টাইম লোকেশন ট্র্যাকিং, জিও এবং টাইম ফেন্সিং, অ্যান্টি-টো এবং থেফট অ্যালার্ট অ্যাক্সিডেন্ট ডিটেকশন এবং Wi-Fi হটস্পটের মতো একাধিক ফিচার্স মিলবে: দাম: JioMotive-এর দাম ভারতে হল 4,999 টাকা এবং এটি অ্যামাজন ও রিলায়েন্স ডিজিটাল ই-কমার্স সাইটগুলির মাধ্যমে কেনা যাবে৷ আগ্রহী ক্রেতাদের জন্য, ডিভাইসটি Jio.com এবং অন্যান্য আউটলেটেও পাওয়া যাবে। উল্লেখ্য যে, Jio প্রথম বছরের জন্য বিনামূল্যে সাবস্ক্রিপশন উপলব্ধ করছে এবং পরবর্তী সাবস্ক্রিপশনের জন্য প্রতি বছরের জন্য 599 টাকা খরচ করতে হবে। রয়েছে দুর্দান্ত ফিচার্স: জানিয়ে রাখি যে, JioMotive হল একটি সাধারণ প...

আম্বানির অ্যান্টিলিয়াকে তো সবাই চেনেন! চমকে দেবে আদানির বাড়িও, দাম জানলে হয়ে যাবেন অবাক

Image
নেশন হান্ট ডেস্ক: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাড়ি অ্যান্টিলিয়ার কথা কে না জানে। বিশ্বের সবচেয়ে দামি বাড়ির তালিকায় এর নাম রয়েছে। দেশের শ্ৰেষ্ঠ ধনী ব্যক্তি মুকেশ আম্বানির এই বাড়িটি দক্ষিণ মুম্বাই এলাকায় অবস্থিত। এদিকে, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, মোট সম্পদের নিরিখে দেশের শ্ৰেষ্ঠ ধনকুবেরদের তালিকায় মুকেশ আম্বানির পরেই রয়েছেন গৌতম আদানি (Gautam Adani)। কিন্তু তা সত্বেও, দেশের এই দ্বিতীয় ধনী ব্যক্তির বাড়ির কথা খুব কম মানুষই জানেন। উল্লেখ্য যে, গৌতম আদানি অধিকাংশ সময় গুজরাটের আহমেদাবাদে কাটান। পাশাপাশি, আদানি গ্রুপের সদর দপ্তরও রয়েছে গুজরাটের রাজধানী গান্ধীনগর থেকে অল্প দূরত্বে অবস্থিত আহমেদাবাদে। ওই শহরেই গৌতম আদানির “আদানি হাউস” নামের একটি বাংলা রয়েছে। এছাড়া কয়েক বছর আগে দিল্লির লুটিয়েন্স জোনে একটি বাংলো কিনেছিলেন গৌতম আদানি। সফদরজং এনক্লেভে আদানি গ্রুপের একটি গেস্ট হাউসও রয়েছে। আদানি হাউসের বিশেষত্ব: ওই শহরের নাভারংপুরা এলাকায় অবস্থিত গৌতম আদানির “আদানি হাউস” মিঠাক...

শীতের মরশুমে গরম জলে নিশ্চিন্তে করুন স্নান! মাত্র ৯৪৯ টাকায় মিলছে দুর্দান্ত ফিচার্সের এই গিজার

Image
নেশন হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চতুর্দিকে হিমেল হওয়ার প্রভাব জানান দিচ্ছে যে শীতের (Winter) আগমন আর বেশি বাকি নেই। পাশাপাশি সম্প্রতিক সময়ে হঠাৎ করেই অনেকটা কমে গিয়েছে তাপমাত্রাও। এমতাবস্থায়, শীতের মরশুম সামনে এলেই ব্যবহার বৃদ্ধি পায় ওয়াটার হিটার তথা গিজারের (Geyser)। পাশাপাশি বাজারেও, এই বৈদ্যুতিক যন্ত্রের বিক্রি লাফিয়ে বৃদ্ধি পায়। এদিকে, বর্তমানে বাজারে বিভিন্ন রকমের গিজার উপলব্ধ থাকার কারণে ক্রেতারা প্রায়শই বুঝতে পারেন না যে কোন গিজারটি সবথেকে ভালো হবে। এমনকি, অনেক সময় এটাও দেখা যায় যে বেশি দাম দিয়ে অনেকেই খারাপ কোয়ালিটির গিজার কিনে ফেলেন। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে একদম স্বল্পমূল্যের একটি গিজারের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেটি সম্পর্কে জানার পর আপনিও এটি কিনতে চাইবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, শীতকালে স্নানের সময় জল গরমের কাজে গিজার ব্যবহার করার ফলে বিদ্যুতের খরচ অনেকটাই বেড়ে যায়। যার প্রভাব পড়ে বিদ্যুতের বিলে। বেড়ে যায় খরচের পরিমাণও। এমন পরিস্থিতিতে, আজ আমরা আপনাদের একটি পোর্টেবল গিজার সম্পর্কে জানাচ্ছি, যেটি কয়েক মিনিটের মধ্যে জল গরম করে এবং এটি ...