চলে এল Jio Air Fibre! সুবর্ণ সুযোগ পাওয়া যাবে ১১৫টি শহরে, আপনার এলাকায় রেট কত?
নেশনহান্ট ডেস্ক : জিও ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা শুরু হয়ে গেল দেশের ১১৫ টি শহরে। জিও এয়ার ফাইবার সেপ্টেম্বর মাসে প্রকাশ্যে আসে। তারপর গত দুমাসে এই ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে গেছে দেশের একাধিক শহরে। কর্তৃপক্ষের দাবি, জিও এয়ার ফাইবার ব্যবহার করে 1.5Gbps পর্যন্ত স্পিডে ব্যবহার করা যাবে ইন্টারনেট। বাড়ির পাশাপাশি আপনারা এই ডিভাইস নিয়ে যেতে পারবেন অফিসেও। জিও এয়ার ফাইবার ভারতে লঞ্চ হয় গত ১৯ সেপ্টেম্বর। প্রথমে দেশের আটটি শহরে এর পরিষেবা পাওয়া যাচ্ছিল। বর্তমানে জিও এয়ার ফাইবার পরিষেবা দিচ্ছে গুজরাত, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি এবং অন্ধ্রপ্রদেশের ১১৫ টি জায়গায়। আরোও পড়ুন : ভাইফোঁটায় তুমুল দুর্যোগের আশঙ্কা! এই ৫ জেলার জন্য সতর্কতা জারি হাওয়া অফিসের তিরুপতি, বিশাখাপত্তণম, পুনে, নাগপুর, মুম্বই, কলকাতা, নাসিকের মতো শহরের বাসিন্দারা ইতিমধ্যেই এই পরিষেবা পাচ্ছেন। জিও কর্তৃপক্ষ বলছে ২০২৩ শেষ হওয়ার আগেই দেশের আরও শহরে পরিষেবা বিস্তৃতি লাভ করবে। আপনিও যদি ব্রডব্যান্ড পরিষেবা নেওয়ার কথা ভাবেন তাহলে আজকের এই প্রতিবেদনে প্ল্যানগুলি সম্পর্কে জেনে নিন। আরো...