Posts

Showing posts with the label Supreme Court

ব্যবহার না করলে কতদিনে নিষ্ক্রিয় হবে সিম? ডিলিট হয়ে যাবে WhatsApp'ও! বড়সড় ঘোষণা TRAI'র

Image
নেশনহান্ট ডেস্ক: বর্তমান যুগে হোয়াটসঅ্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এমন মানুষ এখন খুঁজে পাওয়া দায় যিনি whatsapp ব্যবহার করেন না। ট্রাই (Telecom Regulatory Authority of India) এবং সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) মধ্যে মোবাইল নম্বর ও whatsapp নিয়ে বেশ কিছুদিন ধরে টানাপোড়ন চলছিল। দেশের সর্বোচ্চ আদালত সম্প্রতি এই বিষয়ে একটি বড় রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায় সম্পর্কে প্রত্যেক whatsapp ব্যবহারকারীর অবগত থাকা উচিত। সাধারণত একটি মোবাইল নম্বর ৯০ দিন ব্যবহার না করলে সেটি নিষ্ক্রিয় হয়ে যায়। অপরদিকে ৪৫ দিন নিষ্ক্রিয় থাকার পর অন্য কোনও ডিভাইসে যদি অ্যাকাউন্ট অ্যাকটিভ থাকে তাহলে whatsapp মুছে দেয় পুরনো ডেটা।  আরোও পড়ুন :  রেশন দুর্নীতির সাথে পশুখাদ্য কেলেঙ্কারির যোগ!কিভাবে এক হল বাংলা-বিহার? ED যা বললো… একটি মামলার শুনানিতে হলফনামা দেওয়ার সময় ট্রাই এই কথাই জানিয়েছে সুপ্রিমকোর্টকে। তামিলনাড়ুর আইনজীবী রাজেশ্বরীর দায়ের করা রিট পিটিশন গ্রহণ করতে অস্বীকার করেছেন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ। মোবাইল নম্বর নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর ...

একটানা ১০ বার! পিছিয়ে গেল DA মামলার শুনানি, প্রকাশ্যে কারণ জানাল সুপ্রিম কোর্ট

Image
নেশনহান্ট ডেস্ক : রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষার অবসান হল না। ফের একবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। এই নিয়ে ১০ বার সুপ্রিম কোর্টে পিছল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার শুনানি। আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘ দিন ধরে লড়াই চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে পথে নেমেও বিক্ষোভ দেখিয়েছেন কর্মচারীরা। রাজ্যের সকল সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা দীর্ঘদিন ধরে চেয়ে আছেন ডিএ মামলার শুনানির দিকে। কিন্তু বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে এই মামলার শুনানি। আরোও পড়ুন :  নতুন পোকার খোঁজ মিলল বেহালায়, কলকাতার নামের সাথে মিলিয়েই হল নামকরণ রাজ্যের পক্ষ থেকে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি শুক্রবার সুপ্রিম কোর্টে জানান, আগে আদালত জানিয়েছিল শুনানির জন্য অন্য কোনও দিন ধার্য করা হবে। তাই এই মামলার শুনানি অন্যদিন করা হোক। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম এই বক্তব্যের বিরোধিতা করে বলেন, বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শু...