Posts

Showing posts with the label Howrah

ভুলে যান ট্রেন চেঞ্জের কথা! হাওড়া থেকে এবার চলে যান 'ডিরেক্ট' কাশ্মীরে, ভূস্বর্গকে বড় উপহার রেলের

Image
নেশনহান্ট ডেস্ক : কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। যারা ঘুরতে যেতে পছন্দ করেন, তাদের ডেস্টিনেশন লিস্টে একদম উপরের দিকে থাকে কাশ্মীরের নাম। বরফে ঢাকা পাহাড় থেকে মন মাতানো উপত্যকা, এই সবকিছু নিয়েই কাশ্মীর। আপনিও যদি কাশ্মীর ভ্রমণ করার প্ল্যান করে থাকেন তাহলে রয়েছে বড় সুখবর। ট্রেনে করে যারা কাশ্মীর ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য এই খবরটি বিশেষ গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, শেষ হওয়ার পথে উধমপুর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের কাজ। দ্রুততার সাথে চলছে উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রোজেক্টের কাজ। ২৭২ কিলোমিটার দীর্ঘ ইউএসবিআরএল প্রকল্পের মধ্যে খুলে দেওয়া হয়েছে ১৬১ কিলোমিটার রেলপথ। সরকার খরচ করছে ২৮ হাজার কোটি টাকা। আরোও পড়ুন :  উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ, এবার আসানসোল থেকে স্যাট করে শিলিগুড়ি! শুরু নয়া বাস পরিষেবা কাটরা-বানিহাল সেকশনের ১১১ কিলোমিটারের কাজ ৯৫% শেষ। বাকি কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য রেল পথের সাথে কাশ্মীর যুক্ত হয়ে যাবে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে। এমনকি রেলের পরিকল্পনা রয়েছে জম্মু ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্...

মাত্র ২ ঘন্টায় হাওড়া থেকে NJP! অবাক হচ্ছেন? দেখুন, দেশের প্রথম বুলেট ট্রেন চলবে কোন রুটে

Image
নেশনহান্ট ডেস্ক : অবশেষে প্রত্যেক ভারতবাসীর অপেক্ষার অবসান হতে চলেছে। খুব শীঘ্রই দেশে চলতে শুরু করবে বুলেট ট্রেন। জোরকদমে সেই কাজ চলছে। অবশেষে ভারতের মাটিতে বুলেট ট্রেনের যাত্রা সত্যি হতে চলেছে। দেশের প্রথম বুলেট ট্রেন (Bullet Train) চালানোর জন্য কাজ হচ্ছে মুম্বই-আহমেদাবাদের মধ্যে। ২০১৭ সালে রেল সিদ্ধান্ত নেয় দেশের প্রথম বুলেট ট্রেন চালানো হবে আহমেদাবাদ-মুম্বাই করিডোরে। সেই প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে। এক মাসের মধ্যে তিনটি নদীর উপর সেতু তৈরি হয়ে গেছে গুজরাটে। ন্যাশনাল হাই স্পিড রেল করিডোরের (এনএইচএসআরসিএল) কর্মকর্তারা জানাচ্ছেন, ছয়টি নদী ছিল গুজরাটে। আরোও পড়ুন :  ISRO’র মিশনেই ভাগ্যবদল, চন্দ্রযান ৩ সফল হতেই ধনকুবের হয়ে গেলেন এই প্রৌঢ়! কাহিনী অবাক করবে এগুলি হল ভালসাদ জেলার পার এবং আওরঙ্গা, নভোসারি জেলার পূর্ণা, মিন্ধোলা, অম্বিকা এবং ভেঙ্গানিয়া। আড়াই বছর সময় লেগেছে ১০০ কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এই সেতু তৈরি করতে। ১.০৮ লক্ষ কোটি টাকা রেল খরচ করছে মুম্বই-আমেদাবাদ হাই স্পিড রেল করিডোর তৈরি করতে।  আরোও পড়ুন :  শীত পড়তেই পাল্টি খাবে আবহাওয়া? বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে ভিজবে এই জ...

'ডিপেস্ট' মেট্রো স্টেশন হিসেবে উঠে এল হাওড়ার নাম! কবে থেকে মিলবে পরিষেবা ?

Image
নেশনহান্ট ডেস্ক : দেশের গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে হাওড়া। শুরু থেকেই এই মেট্রো স্টেশন নিয়ে তুঙ্গে ছিল উত্তেজনা। সবার মধ্যেই এই ষ্টেশনকে ঘিরে উন্মাদনা লক্ষ্য করা গেছে। হাওড়া মেট্রো স্টেশনের কাজও চলছে পুরোদমে। দ্রুত সাজিয়ে তোলা হচ্ছে দেশের গভীরতম এই মেট্রো স্টেশনকে। জানা যাচ্ছে এই স্টেশনে নামতে হলে যাত্রীদের ২০০ টি সিঁড়ি পার হতে হবে। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু হতে চলেছে বাস্তবে। হাওড়া মেট্রো স্টেশনে যাতায়াতের জন্য যাত্রীদের ২০০ সিঁড়ি পার করতেই হবে। তবে সাধারণ সিঁড়ির পাশাপাশি চলমান সিঁড়ির ব্যবস্থাও রয়েছে। অনেকেই রয়েছেন যারা ভয় পান চলমান সিঁড়িতে। তাদের কিন্তু হাওড়া মেট্রো স্টেশনে বেশ ঝক্কি পোহাতে হবে।  আরোও পড়ুন :  হু হু করে নামবে পারদ, এই দিনেই জাঁকিয়ে পড়বে শীত! চমকে দেওয়া খবর দিল আবহাওয়া দপ্তর কারণ চলমান সিঁড়ি না ব্যবহার করলে পায়ে হেঁটে ২০০ সিঁড়ি পার করতে হবে। তবে জানা যাচ্ছে হাওড়া মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা শুরু হতে পারে আগামী মাসেই। হাওড়া রেল স্টেশনের লাগোয়া এই মেট্রো স্টেশনের কাজ কিন্তু জোরকদমে চলছে। কর্মচারীরা সম্পূর্ণভাবে চেষ্টা করছেন দ্রুত এই স্ট...

দুর্দান্ত খবর! প্রায় ২০০ স্পেশ্যাল ট্রেন শিয়ালদা-হাওড়া রুটে, পুজোর আবহে বড়সড় আপডেট রেলের

Image
নেশনহান্ট ডেস্ক : এখন গোটা দেশ জুড়ে উৎসবের মরশুম চলছে। এই সময়টাতে ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। অনেকেই ছুটির সময় ঘুরতে বেরিয়ে পড়েন, আবার অনেকে কাজ থেকে ফেরেন বাড়ি। ফলে সবমিলিয়ে ট্রেনের উপর মানুষের ভরসা অনেকটাই বেড়ে যায় এই সময়টাতে। আমাদের দেশের অধিকাংশ মানুষ যাত্রার জন্য বেছে নেন ভারতীয় রেলকে। রেলে যাতায়াত একদিকে যেমন সস্তার, অপরদিকে খুবই দ্রুত। এই সময়গুলোতে যাত্রী ভিড় সামলাতে নাস্তানাবুদ হতে হয় রেলকে। যাত্রীদের কথা মাথায় রেখে রেল তাই সিদ্ধান্ত নিয়েছে অতিরিক্ত কিছু ট্রেন চালানোর। দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মীপুজো ভাইফোঁটা শেষ হয়েছে। আগামী রবিবার ছট পুজো। আরোও পড়ুন :  ছিল ১০ হাজার টাকার দোকান, আজ ৩২ হাজার কোটির ব্যবসা! সারা ভারতে নামডাক কলকাতার এই ব্যবসায়ীর হিন্দু সমাজে এই উৎসব নিয়ে বেশ মাতোয়ারা আছে। অনেকেই ছট পুজো উপলক্ষে কর্মস্থল থেকে ফিরে আসবেন নিজের বাড়ি। এদের অধিকাংশই যাত্রার জন্য বেছে নেবেন রেলকে। পূর্ব রেলের পক্ষ থেকে এই সময় উত্তর ও মধ্যভারতগামী ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যাতায়াতে কিছুটা স্বস্তি মিলবে যাত্রীদের। আরোও...

দীপাবলিতে বঙ্গবাসীকে বড় উপহার রেলের, ঘোষণা নতুন ট্রেনের! ছুটবে এই জনপ্রিয় রুটে

Image
নেশনহান্ট ডেস্ক: বেশ কিছুদিন হল মিটে গেছে দুর্গাপুজো। কিন্তু সামনেই রয়েছে দীপাবলি। গোটা দেশজুড়েই এখনও উৎসবের আমেজ বজায় রয়েছে। এই সময়টাতে অনেকেই রয়েছেন যারা ঘুরতে যান বাইরে। বিপুল চাহিদার জন্য এই উৎসবের মরশুমে ট্রেনের টিকিট পাওয়া বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। উৎসবের মৌসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে এবার অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে স্পেশাল ট্রেনগুলি চালানো হবে বেশ কিছু রুটে। পূর্ব রেলের তরফ থেকে এই বিষয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া এবং দিল্লির মধ্যে চালানো হবে এই স্পেশাল ট্রেন। আরোও পড়ুন :  ফ্রি ফ্রি ফ্রি! বাড়ি, গাড়ি কিনলেই পাবেন বাড়তি ডিসকাউন্ট, নয়া চমক নিয়ে হাজির SBI-PNB এছাড়াও স্পেশাল ট্রেন চালানো হবে আসানসোল-আনন্দ বিহার-আসানসোলের মধ্যে। এছাড়া সূত্রের খবর, আগামী দিনে আরো কিছু রুটে বেশ কিছু স্পেশাল ট্রেন চালানো হবে। পূর্ব রেলের পক্ষ থেকে জানা গেছে,০৩০০৭ হাওড়া-নয়া দিল্লি ওয়ান ওয়ে স্পেশাল ট্রেনটি চালানো হবে। এই ট্রেন চলবে ডানকুনি হয়ে। ...

নয়া উদ্যোগ রেলের! তৈরীর পথে ঝুলন্ত উড়ালপুল, এবার কী তবে দিন শেষ হাওড়া চাঁদমারি সেতুর?

Image
নেশনহান্ট ডেস্ক : হাওড়া বাসীদের জন্য সুখবর। পথ চলতে আর যাতে কোন রকম যানজটে পড়তে না হয় সেই কথা মাথায় রেখেই হাওড়া বাসীদের সুবিধার্থে   তাদের জন্য বানানো হচ্ছে নতুন সেতু। হাওড়া স্টেশন লাগোয়া ৯০ বছেরের পুরনো চাঁদমারি সেতুর ইতিমধ্যেই  মেয়াদ ফুরিয়েছে। তার জায়গায় মানুষের সুবিধার কথা মাথায় রেখে ১৫ মিটার চওড়া একটি সেতু তৈরি কাজ শুরু হয়েছে। চার লেনের এই সেতুটি তৈরি হলে রেল লাইন সম্প্রসারণে সুবিধা হবে, তা ছাড়া ট্রেন চলাচলও  মসৃণ হবে। উল্লেখ্য ,নতুন এই সেতুটি কংক্রিটের একটি স্তম্ভ থেকে একাধিক কেবলের মাধ্যমে ঝুলে থাকবে। এর ফলে সেতুর নীচে ট্রেন চালচলে আর কোন সমস্যা থাকবে না। কিন্তু বর্তমান সেতুটির ক্ষেত্রে সেই সমস্যা থাকার জন্য লাইনের সম্প্রসারণ করা সম্ভব হচ্ছিল  না। আরোও পড়ুন :  আর মাত্র কয়েক দিন! এগিয়ে আসছে কালাষ্টমী, কালভৈরবকে তুষ্ট করতে করুন এই কাজগুলি প্রসঙ্গত ,ইংরেজ আমলে তৈরি বর্তমান সেতুটি ‘বো স্ট্রিং’ শ্রেণির। মূল সেতুটি ৬৫ মিটার লম্বা এবং ৭.৫ মিটার চওড়া। গোড়ায় ওই জায়গায় কাঠের উড়ালপুল ছিল। জানা যায়, ১৯ শতকে রামযতন বসু উড়ালপুলটি তৈরি করেছিলেন লাইন পেরিয়ে বাজার যাও...