নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে ক্রমশ পরিবর্তিত হচ্ছে মানুষের জীবনযাত্রা (Lifestyle)। পাশাপাশি, অনেকেই আবার যুগোপযোগী স্টাইলকে প্রাধান্য দিয়ে মাথার চুল থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশকে আরও আকর্ষণীয় করে তুলতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেন। যদিও বেশিরভাগ সময়ে চুলের ক্ষেত্রেই নিত্যনতুন নানান স্টাইল নারী এবং পুরুষ নির্বিশেষে প্রত্যক্ষ করা যায়। তবে সাধারণ মানুষেরা নিজের ইচ্ছেমতো চুলের ওপর বিভিন্ন কারুকার্য করতে পারলেও সেনাবাহিনীর (Army) সৈনিকদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম একেবারেই উল্টো। আমরা প্রত্যেকেই জানি যে, সেনাবাহিনীর জওয়ানদের চুল একেবারে ছোট করে কাটা হয়। আমরা এইভাবে তাঁদেরকে দেখতে অভ্যস্ত হলেও কেন তাঁরা সবসময় এইভাবে ছোট চুল রাখেন এই বিষয়টি অনেকেই জানেন না। তবে এর পেছনে রয়েছে চমকপ্রদক কারণও। যেগুলি জানার পর নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, সেনাবাহিনীর জওয়ানদের কঠোর নিয়ম এবং অনুশাসনের মধ্যে থাকতে হয়। পাশাপাশি, তাঁদের নিয়মিত অনুশীলনের ব্যবস্থাও থাকে। এক কথায়, প্রতিমুহূর্তে সজাগ থাকেন তাঁরা। পাশাপাশি, দৈহিক ও মানসিক ভাবে ফিট এবং সুস্থ...
Comments
Post a Comment